• আজ- বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজনৈতিক পরিচয়ে ও ফেসবুক পেজ খুলে পেল সাংবাদিক কার্ড আশাশুনিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা সাতক্ষীরায় অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন, জেলা প্রশাসকের প্রেসব্রিফিং ডুমুরিয়ায় রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কিছুটা স্বস্তি অনিয়ম ও দূর্নীতির অভিযোগ ঢাকতে প্রতারনার আশ্রয় নিলেন আশাশুনি শিক্ষা অফিসার নিজেদের পক্ষের ব্যাক্তিকে ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক ইদ্রিস আলীর ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ সাতক্ষীরায় পৌঁছেছে নির্বাচনী ব্যালট পেপার তালায় মাদকাসক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হামলা ও ছিনতাইয়ের শিকার তিন শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, গণমাধ্যমের খবর

রাজনৈতিক পরিচয়ে ও ফেসবুক পেজ খুলে পেল সাংবাদিক কার্ড

রিপোর্টার: / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খবর সংগ্রহের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৈধ সাংবাদিক কার্ড প্রদানের নীতিমালা জারি করা হলেও বাস্তবে তা যথাযথভাবে অনুসরণ করা হয়নি সাতক্ষীরায়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে টাঙানো কার্ডপ্রাপ্ত সাংবাদিকদের তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, পেশাগত সাংবাদিক নন এমন ব্যক্তিরাও সাংবাদিক কার্ড পেয়েছেন। তালিকায় রয়েছে সাতক্ষীরার তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মুহিত গাজীর নাম, যিনি অনিবন্ধিত ফেসবুকভিত্তিক ‘এ ওয়ান’ টিভির পরিচয়ে কার্ড পেয়েছেন। এ ছাড়া স্থানীয় ফেসবুক পেজ ‘আপন বাংলা’, অনিবন্ধিত ‘গাঙচিল টিভি’ ও ‘এনএএন টিভি’-এর নামেও বৈধ সাংবাদিক কার্ড ইস্যু করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সাতক্ষীরায় সংসদ নির্বাচন ও গণভোটের সংবাদ সংগ্রহের জন্য প্রায় ১ হাজার ২০০ সাংবাদিক আবেদন করেন। এর মধ্যে ৭৯১ জনকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিক কার্ড দেওয়া হয়েছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাতক্ষীরায় কর্মরত প্রকৃত  সাংবাদিকবৃন্দ। তারা বলেন, নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময় সাংবাদিক কার্ড দেওয়ার ক্ষেত্রে নীতিমালা কঠোরভাবে মানা জরুরি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, পেশাগত সাংবাদিকতার সঙ্গে যুক্ত নন, এমন ব্যক্তি ও অনিবন্ধিত ফেসবুকভিত্তিক প্ল্যাটফর্মও কার্ড পাচ্ছে। এতে নির্বাচনী সংবাদ সংগ্রহের বিশ্বাসযোগ্যতাও প্রশ্নের মুখে পড়ছে।

এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার বলেন, আমাদের কাছে একটি চেকলিস্ট রয়েছে। সেখানে অনুমোদিত জাতীয় পত্রিকা, স্থানীয় পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালের তালিকা আছে। সেই চেকলিস্ট অনুযায়ী যারা নির্ধারিত ক্রাইটেরিয়া পূরণ করতে পেরেছেন, শুধু তাঁদেরই কার্ড দেওয়া হয়েছে। আবেদন ছিল অনেক বেশি, রিজেক্টও হয়েছে অনেক।

তবে মাঠপর্যায়ে তালিকায় থাকা কিছু নাম ও প্রতিষ্ঠানের বৈধতা নিয়ে সাংবাদিক মহলে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের নীতিমালার আলোকে কার্ড বিতরণ প্রক্রিয়া পুনরায় যাচাইয়ের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ