• আজ- বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
জেলার ৪টি আসনে প্রার্থী ২০, কেন্দ্র ৬০৯, ঝুঁকিপূর্ণ ১৭৯, ভোটার ১৮,৩২,৫৮৯, নিরাপত্তায় ১৪ বিচারকসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেবহাটায় দলীয় অফিসে পুলিশের গোপন মিটিং: এএসআই প্রত্যাহার! ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কালিগঞ্জে উৎসবের আমেজ, হাটবাজারে মানুষের ঢল দৈনিক অপরাধ বার্তাসহ বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ: অবশেষে একজনের কার্ড বাতিল করলো সাতক্ষীরা জেলা প্রশাসন সাতক্ষীরায় নির্বাচনী আইন ভাঙলেই স্পটে ৭ বছর কারাদন্ড সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, ককটেল ও মাদকসহ আটক-১ নির্বাচনী সরঞ্জাম যাচ্ছে সাতক্ষীরার কেন্দ্রেগুলোতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: গোয়েন্দা প্রতিবেদনে বিএনপি এগিয়ে ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও গেজেটে নেই ছেলের নাম, কৃষকের কান্না থামছে না…

সাগর–রুনি হত্যাকাণ্ড: বিচার নিয়ে হতাশায় ছেলে মেঘের আবেগঘন পোস্ট

রিপোর্টার: / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

অনলাইন ডেস্ক: আজ ১১ ফেব্রুয়ারি, ১৪ বছর আগে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে নিহত হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সরওয়ার ওরফে সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনি ওরফে মেহেরুন রুনি। সেই সময় তাদের একমাত্র সন্তান মাহির সরওয়ার মেঘের বয়স ছিল মাত্র পাঁচ বছর।

আজও এ হত্যাকাণ্ডের আঘাত মেঘের জন্য পীড়াদায়ক। তিনি ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন, যেখানে লিখেছেন- ‘এখন ১৪ বছর হয়ে গেছে! আমি জানি না, কেন বা কে আমার মা-বাবাকে হত্যা করেছে। আমি জানি না, কখনো জানতে পারব, কি কারণে তাদেরকে হত্যা করা হয়েছিল। দেশের বিচার ব্যবস্থার ওপর আমি কতটা হতাশ তা আমি বর্ণনা করতে পারছি না। আমি তাদের খুব মিস করি। অনুগ্রহ করে তাদের জন্য প্রার্থনা করবেন। ইনশাআল্লাহ, আল্লাহ তাদের জন্য ভালো কিছুই ঠিক করবেন।’

মেঘের এই পোস্টে স্পষ্ট যে, দীর্ঘ ১৪ বছর পার হলেও হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় তার হতাশা এখনও কাটেনি। পোস্টে তিনি তার মা–বাবার জন্য প্রার্থনা চেয়েছেন এবং আল্লাহর কাছে তাদের জন্য ভালো কিছু কামনা করেছেন।

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড এখনও বাংলাদেশের সাংবাদিক সমাজের জন্য একটি গভীর ক্ষত।

এদিকে সোমবার (৯ ফেব্রুয়ারি) সাংবাদিক এ দম্পতির হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে এবার শোকজ করেছেন আদালত। তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় তাকে সশরীরে আদালতে হাজির হয়ে কারণ ব্যাখ্যা করতে নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ