
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা কৃষি অফিসের সূর্যমূখী ম্যাশিন প্রকৃত কৃষকদের মাঝে ফ্রি বিতরণ না করে, ব্যবসায়ীকে দেওয়ায় এক ভুক্তভোগী কৃষক কৃষি মন্ত্রালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
ওই অভিযোগকারীর নাম আব্দুস সালাম। তিনি সাতক্ষীরা সদর উপজেলার যোগীরাজপুর গ্রামের বাসিন্দা।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার যোগীরাজপুর গ্রামের একজন সূর্যমুখী চাষী হিসাবে দীর্ঘদিন ধরে সফলতার সাথে কৃষিখেত্রে অবদান রেখেছে। তারই ফলশ্রুতিতে কৃষি মন্ত্রণালয় থেকে কৃষকদের জন্য বিনামূল্যে সূর্যমূখী দানা মাড়াই করার জন্য একটি ম্যাশিন প্রদান করা হয়। যার মূল্য ৮ লক্ষ টাকা ।
কিন্তু ওই ম্যাশিন প্রকৃত চাষীদের না দিয়ে একজন ব্যাবসায়িকে দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তিনি অভিযোগে আরো উল্লেখ করেন যে, প্রকৃত চাষীকে দেওয়ার জন্য আব্দুস সালাম কৃষি মন্ত্রণালয় ও সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সাতক্ষীরা কৃষি খামার বাড়ি অফিসে লিখিত অভিযোগ করেন।
তিনি আরো বলেন, আব্দুল হান্নান কৃষক না হয়েও সরকারি ম্যাশিন নিয়ে, নিজে ব্যবহার না করে অন্যের নিকট ভাড়া দিয়ে ব্যবসা করছে। এতে করে প্রকৃত কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। উক্ত ম্যাশিন যাতে কৃষকদের কল্যাণে আসে সেজন্য তদন্ত পূর্বক প্রকৃত কৃষকদের দেওয়ার অনুরোধ করেছেন।
এবিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা কৃবিদ অফিসার মনির হোসেন এ প্রতিবেককে বলেন, কয়েক বছর আগে ওই ম্যাশিন কৃষিমন্ত্রালয় থেকে একটি প্রকল্পের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়। কিন্তু ওই ম্যাশিন কেউ ব্যাক্তিগত ভাবে পাবে না। এটা হচ্ছে মাগুরা সূর্যমূখী গ্রুপের আওতায় থাকবে এবং এই গ্রুপে ২৫ জন কৃষক আছে। তার মধ্যে ৫ জন গ্রুপ পরিচালনা করবে এবং সকলের সিদ্ধান্ত অনুযায়ী ওই ম্যাশিন কে ব্যবহার করবে সেটা তারাই সিদ্ধান্ত নিবে।
সাতক্ষীরা খামার বাড়ির উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, কৃষকদের জন্য যা বরাদ্দ আছে এবং নিয়ম অনুযায়ী বিতরণ করা হয়। আর এর ব্যাত্তায় কেউ কিছু করে তা হবে আইন পরিপন্থী।