• আজ- শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর

সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এড. হাসনা হেনা খানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

রিপোর্টার: / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ল কলেজের প্রভাষক মরহুমা এড. হাসনা হেনা খানের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ৩রা রমজান এড. হাসনা হেনা খান ফাউন্ডেশনের আয়োজনে সাতক্ষীরা শহরের পলাশপোল জামে মসজিদে প্রভাষক মরহুমা এড. হাসনা হেনা খানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিলে মরহুমার রুহের মাগফেরাত কামনা ও দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পলাশপোল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ শহিদুল ইসলাম। মোনাজাতে সকল মুসল্লিদের সুস্বাস্থ্য কামনা এবং সকল কবরবাসীদের রুহের মাগফেরাত কামনা করার পাশাপাশি দেশ ও জাতির উন্নয়ন-সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় দোয়া করা হয়।

দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এম শাহ আলম, সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান, সাতক্ষীরা জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুুল হক কিসলু, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক এড. আকবার আলী, সদস্য সচিব আলহাজ্ব এড. নুরুল আমিন, প্রভাষক মরহুমা এড. হাসনা হেনা খানের একমাত্র সন্তান বিথার রবিউল খান প্রমুখ।

ইফতার মাহফিলে উপস্থিত সবাই সাতক্ষীরা ল কলেজের প্রভাষক মরহুমা এড. হাসনা হেনা খানের কর্মময় জীবনের বিভিন্ন দিকের ওপর আলোচনা করেন এবং রুহের মাগফেরাত কামনার পাশা পাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেন। দোয়া ও ইফতার মাহফিলে রাজনৈতিক ব্যক্তিবর্গ, আইনজীবী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী, স্থানীয় এলাকাবাসী ও মসজিদের মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ