• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সাতক্ষীরার ধুলিহরে স্কুল ছাত্রকে নির্যাতন: উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ

রিপোর্টার: / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬

শাহিন আলম: সদর উপজেলার ধুলিহর বাজারের ডিবি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র মাহিমকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে স্কুল শিক্ষিকা রাবেয়া খাতুন। এ ঘটনায় স্কুল ছাত্রের পিতা সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নের কোমরপুর গ্রামের মইনুর সরদার সোমবার (২ মার্চ) ধূলিহর বাজারের ডিবি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষিকা রাবেয়া খাতুন এর নামে সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।

অভিযোগ সূত্রে জানা যায় ,বাদীর পুত্র মাহিম হোসেন ধুলিহর বাজারের ডিবি ইউনাইটেড প্রিক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণীর মেধাবী ছাত্র ,গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে প্রতিদিনের ন্যায় স্কুলে যায় , সরকারি শিক্ষিকা রাবেয়া খাতুনের ক্লাসে পড়া না হওয়ার কারণে লাঠি দিয়ে পিটিয়ে ২ হাত রক্তাক্ত জখম করেছে ।

তথ্য অনুসন্ধানে জানা যায়, তাৎক্ষণিক তাকে প্রাথমিক চিকিৎসার জন্য ধূলিহর বাজারের ডাক্তার মফিজুল ইসলামের কাছে নিয়ে গেলে স্কুলছাত্রকে প্রাথমিক ভাবে চিকিৎসা দিয়ে ভালো উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

কিছুদিন ঔষধ খাওয়ার পর কোন অবস্থার পরিবর্তন না হওয়ায় স্কুল ছাত্রের পরিবার সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ডাঃ আবুবক্কার মোঃ মামুন শরীফকে দেখান।ডাক্তার স্কুল ছাত্রকে দেখে হাত দুটো এক্সরে করে দেখেন যে তার ভেতরে সব ইফেকশন হয়ে গেছে।

এ বিষয়ে স্কুল ছাত্র মাহিন এর কাছে জানতে চাইলে কান্নার জড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন,  আমার স্কুলের রাবেয়া ম্যাডামের সাবজেক্টের পড়া আমার হয়নি সে কারণে ম্যাডাম আমাকে দুই হাতে বেত দিয়ে মেরে রক্তাক্ত যখন করেছে। আমি এখন এ হাত দিয়ে খাওয়া-দাওয়া সহ কোন কিছু করতে পারছিনা। আমি আর স্কুলে যাব না বলে কাঁদতে থাকে এবং বলে  যদি যাই আবারও ম্যাডাম আমাকে মারবে ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত এর কাছে জানতে চাইলে তিনি বলেন , স্কুলছাত্র মাহিমের পিতা মইনুর সরদার আমার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমি তাৎক্ষণিক অভিযোগের বিষয়টি তদন্ত পূর্বক জরুরি ভিত্তিতে মতামত সম্মিলিত প্রতিবেদন দেওয়ার জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছি। কমিটিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সাতক্ষীরা সদর , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাতক্ষীরা সদর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাতক্ষীরা সদরকে কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। অতি দ্রুত আইনুগত ভাবে এর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ