• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অগ্নিকাণ্ড: ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

রিপোর্টার: / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬

জি এম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে একটি মুরগির খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ মার্চ) দিবাগত রাত আনুমানিক ভোর ৪টার দিকে ব্রহ্মরাজপুরের কাল ভৈরব মন্দিরের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। খামার মালিক শাওন হোসেন তিনি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর কালেরডাঙ্গা গ্রামের ইউপি সদস্য অজিয়ার রহমানের ছেলে।

ভুক্তভোগী জানান, সেহরি করার সময় হঠাৎ দেখতে পান তার মুরগির খামারে আগুন দাউদাউ করে জ্বলছে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

সরেজমিনে গেলে ফার্মের মালিক শাওন জানান, প্রায় ২২০০ বর্গফুট আয়তনের খামারে ১১০০টি মুরগি ছিল। এর মধ্যে প্রায় ৬০০টি মুরগি আগুনে পুড়ে মারা যায়। অবশিষ্ট মুরগিগুলো অসুস্থ অবস্থায় রয়েছে। খামারের বাঁশের তৈরি অবকাঠামো ও মুরগির খাদ্য পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৫লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন খামার মালিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ