• আজ- রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

তালায় রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম, অভিযোগ এসও’র বিরুদ্ধে

রিপোর্টার: / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

সেকেন্দার আবু জাফর বাবু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় উপজেলা পরিষদ অভ্যন্তরে ইউএনও বাংলো থেকে মূল সড়ক পর্যন্ত ১শ মিটার রাস্তা টাইলস করণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা সহকারী প্রকৌশলী স্বজল কুমার শীলের যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান দূর্ণীতি ও অনিয়ম করেছেন বলে স্থানীয়রা এ অভিযোগ করেন। এ ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী।

প্রাপ্ত তথ্যে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাংলো থেকে মূল সড়ক পর্যন্ত ১শ মিটার রাস্তা ঢালাই সহ টাইলস্ করণ প্রকল্প উপজেলা প্রকৌশল অধিদপ্তর প্রায় ১০ লক্ষ টাকায় বাস্তবায়ন করছে। দরপত্রের মাধ্যমে কলারোয়ার ঠিকাদার এমডি আশরাফ আলী কার্যাদেশ প্রাপ্ত হয়ে জাহাঙ্গীর হোসেনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছেন। উপজেলা সহকারী প্রকৌশলী স্বজল কুমার শীল প্রকল্পটি বাস্তবায়ন করছেন বলে জানা গেছে।

 

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, এমাসের ১৫ তারিখে কাজটি শেষ করা হয়েছে। এরই মধ্যে রাস্তা থেকে হাত দিয়ে খোঁচা দিলে টাইলস উঠে যাচ্ছে। কাজের মান খারাপ হওয়ায় বিগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিলের অনুমোদন দেননি। টাইলস মিস্ত্রি শাহিন গাজি সংস্কারের জন্য লোকজন নিয়ে টাইলস উঠিয়ে ফেলেছে ।

এসময় তিনি বলেন, ঢালায়ের উপর বালুর সাথে পরিমান মতো সিমেন্ট না দেয়ায় টাইলস উঠে যাচ্ছে। সে কারণে সংস্কারের জন্য টাইলস উঠিয়ে ফেলা হচ্ছে। স্থানীয় রুহুল আমিন, আব্দুর রহমান, জয়দেব সহ অনেকেই বলেন, আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে গোসল করতে আসি। এরা ঢালাই করার সময়ও ঠিকমতো সিমেন্ট দেয়নি। টাইলস বসানোর সময় আরও কম দিয়েছে। পা দিয়ে চাপ দিলেই টাইলস উঠে যাচ্ছে। সহকারী প্রকৌশলী স্বজল শীল মোটা অংকের টাকা ঘুষ নিয়ে দাঁড়িয়ে থেকে এই অনিয়ম করেছেন। সে ঘুষের বিনিময়ে সরকারের লক্ষ লক্ষ টাকা অপচয় করেছেন। আমাদের দাবি, এই দূর্ণীতিবাজ কর্মকর্তার অপসারণ সহ রাস্তাটি পূণরায় তৈরী করা হোক।

ঠিকাদার আশরাফ আলী বলেন, এই কাজটি আমি পেলেও ঠিকাদার জাহাঙ্গীর হোসেন করছেন। কোনো অনিয়ম হয়েছে কি না জানা নেই। আপনারা জাহাঙ্গীর হোসেনের সাথে কথা বলেন।

উপজেলা সহকারী প্রকৌশলী স্বজল কুমার শীল বলেন, কাজে কোনো অনিয়ম হয়নি। টাইলস বসানোর পরে ঠিকমতো পানি না দেয়ায় জমেনি। তারপরও ঠিকাদারি প্রতিষ্ঠান কে সংস্কারের বির্দেশনা দেয়া হয়েছে এবং কাজও শুরু করেছে।

উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার বলেন, আমি বাইরে আছি, এবিষয়ে পরে আপনার সাথে কথা বলবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেয়ারা বলেন, আমি নুতন এসেছি। এখনো সব কাজ দেখা হয়নি। উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে পদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ