• আজ- রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

ডুমুরিয়ায় আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা প্রতিযোগিতা

রিপোর্টার: / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: দুই দিন ব্যাপী ডুমুরিয়ার‌ চুকনগর চেসক্লাব আয়োজিত আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।। দুই দিনের এই প্রতিযোগিতায় সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন  ভারতের অন্ধপ্রদেশের দাবাড়ু সৌরভ চৌবে।

পাঁচ পয়েন্ট পেয়ে প্রথম রানার্সআপ হয়েছে কোলকাতার শুভঙ্কর মাইতি, পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রানার্সআপ হয়েছে নারায়নগঞ্জের আহমেদ ফিরোজ। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিসহ মোট ১৭ টি পুরষ্কার প্রদান করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় ডুমুরিয়ার চুকনগর ডিগ্রী কলেজের চতুর্থ তলায় সরদার শাইদুল ইসলামের সভাপতিত্বে  সাংবাদিক দীপ্তিমান বাপ্পীর আয়োজনে এ দাবা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন এসিপিব‘র সভাপতি মোঃ এনায়েত হোসেন, সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ টিপু সুলতান, আব্দুল হাফিজ মাহমুদ, শেখ খায়রুল ইসলাম, শফিকুল ইসলাম গাজী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ