• আজ- শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ
রাজধানীতে ১৫ মাসে ৪৭৯টি হত্যা, ১৯৩টি রাজনৈতিক কারণে শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার নিত্যপণ্যের দাম বাড়তি, অস্বস্তিতে নিম্ন ও মধ্যবিত্তরা বাংলাদেশের ভবিষ্যৎ তারকা নাহিদ রানা বিশ্বকাপে খেলতে ইরানকে শর্ত দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হরমুজ ও ইরানে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল সিএনএন নৌ অবরোধের মধ্যেই হরমুজে জাহাজ জব্দ করল ইরান ন্যাটোর এক সদস্যকে বহিষ্কারের প্রস্তাব পেন্টাগনের সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি বাবলু, বাবু সম্পাদক আশাশুনিতে বায়ার কোম্পানির ভুল পরামর্শে বালাইনাশক ব্যবহারে ৮০ লক্ষাধিক টাকার ক্ষতির মুখে তরমুজ চাষী

আশাশুনিতে জোর পূর্বক ধান কেটে লুটের অভিযোগ

রিপোর্টার: / ১১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের দাদপুর মৌজায় জমির মালিকদের চাষকৃত ধান কাটায় বাধা দিয়ে জোরপূর্বক ধান কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে জমির মালিক থারায় লিখিত অভিযোগ দাখিল করেছে।
আগরদাড়ী গ্রামের মৃত আব্দুল আজিজ মোড়লের ছেলে জায়দুল ইসলাম স্বপন বাদী হয়ে একই গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে আক্তারুল ইসলাম, মৃত এজাহার আলী সরদারের ছেলে আঃ সবুর সরদার, হারান সরদারের ছেলে হাফিজুল ইসলাম, ইমান আলী সরদারের ছেলে আব্দুল খালেক সরদার ও মৃত আব্দুল গফুরের ছেলে অয়েজকুরুনিকে বিবাদী করে দাখিলকৃত অভিযোগে জানা গেছে, দাদপুর মৌজায় জে এল নং-৪১, খতিয়ান নং-১১২, দাগ নং-১১৯৭ এ ৩৩ শতক জমি বাদীর পৈত্রিক সম্পত্তি। প্রতি বছরের ন্যায় বিগত ইরি মৌসুমে ঐ সম্পত্তিতে বাদী চাষাবাদ করে ধান লাগিয়েছিল। ধান পেকে যাওয়ায় গত ২৩ এপ্রিল সকাল ৯ টার সময় বাদী ৪/৫ জন শ্রমিক নিয়ে ধান কাটা শুরু করেন। ধান কাটার শেষ মুর্ছতে বিবাদীরা সম্পত্তিতে অনধিকারে প্রবেশ করে কাজে বাধা সৃষ্টি করে এলোপাতাড়ী মারধর করলে জায়দুল ইসলাম স্বপন আহত হন।
বিবাদীরা খুন জখমের হুমকি ও ভয়ভীতি দেখায়। এবং জোর পূর্বক সম্পত্তির অনু: ২৫,০০০ টাকার ধান ও বিচালি মাথায় বহন করে তাহাদের বাড়ীতে নিয়ে যায়। সাক্ষীরাসহ অনেকে জানে ও শোনে। তাদের হুমকী ধামকী ও খুন জখমের আস্ফালনে বাদী ও বাদীর পরিবারের লোকজন ভীতসন্ত্রস্থ হয়ে পড়েছে। আহত জায়দুলকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ