• আজ- শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ
রাজধানীতে ১৫ মাসে ৪৭৯টি হত্যা, ১৯৩টি রাজনৈতিক কারণে শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার নিত্যপণ্যের দাম বাড়তি, অস্বস্তিতে নিম্ন ও মধ্যবিত্তরা বাংলাদেশের ভবিষ্যৎ তারকা নাহিদ রানা বিশ্বকাপে খেলতে ইরানকে শর্ত দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হরমুজ ও ইরানে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল সিএনএন নৌ অবরোধের মধ্যেই হরমুজে জাহাজ জব্দ করল ইরান ন্যাটোর এক সদস্যকে বহিষ্কারের প্রস্তাব পেন্টাগনের সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি বাবলু, বাবু সম্পাদক আশাশুনিতে বায়ার কোম্পানির ভুল পরামর্শে বালাইনাশক ব্যবহারে ৮০ লক্ষাধিক টাকার ক্ষতির মুখে তরমুজ চাষী

কালিগঞ্জে স্টার ফিলিং এবং ফিলিং স্টেশনে ইউএনও’র আকস্মিক পরিদর্শন: তেল বিতরণে শৃঙ্খলা জোরদার

রিপোর্টার: / ১১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম তদারকিতে আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে তিনি কালিগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন কালিগঞ্জ ফিলিং স্টেশন এবং স্টার ফিলিং স্টেশন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি তেলের ওজন ও পরিমাপ সঠিক রয়েছে কিনা তা পরীক্ষা করেন। পাশাপাশি তেলের সংরক্ষণ ট্যাংক খুলে সরেজমিনে তেলের পরিমাণও যাচাই করেন। এ সময় মোটরসাইকেল আরোহীদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স যাচাই সাপেক্ষে তেল সরবরাহের নির্দেশনা প্রদান করেন।

বর্তমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ইউএনও মিলন সাহা সার্বিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা পরিস্থিতি ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার হেমেন্দ্র নাথ মণ্ডল এবং স্টার ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আহমেদ পুটু।

সুষ্ঠুভাবে তেল বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য স্টার ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে অভিনন্দন জানান ইউএনও। সংশ্লিষ্টদের আশা, প্রশাসনের এমন নজরদারি সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ