• আজ- শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ
রাজধানীতে ১৫ মাসে ৪৭৯টি হত্যা, ১৯৩টি রাজনৈতিক কারণে শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার নিত্যপণ্যের দাম বাড়তি, অস্বস্তিতে নিম্ন ও মধ্যবিত্তরা বাংলাদেশের ভবিষ্যৎ তারকা নাহিদ রানা বিশ্বকাপে খেলতে ইরানকে শর্ত দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হরমুজ ও ইরানে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল সিএনএন নৌ অবরোধের মধ্যেই হরমুজে জাহাজ জব্দ করল ইরান ন্যাটোর এক সদস্যকে বহিষ্কারের প্রস্তাব পেন্টাগনের সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি বাবলু, বাবু সম্পাদক আশাশুনিতে বায়ার কোম্পানির ভুল পরামর্শে বালাইনাশক ব্যবহারে ৮০ লক্ষাধিক টাকার ক্ষতির মুখে তরমুজ চাষী

কালিগঞ্জে বিশেষ অভিযানে ৩৩৬০ কেজি বিষাক্ত রাসায়নিক মিশ্রিত আম জব্দ

রিপোর্টার: / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে বিষাক্ত রাসায়নিক মিশ্রিত বিপুল পরিমাণ অপরিপক্ক আম জব্দ করা হয়েছে। পরে জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে এসব আম বিনষ্ট করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া একটি পিকআপ থেকে মালিকবিহীন অবস্থায় ১৬৮ ক্যারেট, অর্থাৎ প্রায় ৩৩৬০ কেজি অপরিপক্ক ও রাসায়নিক মিশ্রিত আম জব্দ করা হয়।
এ সময় আম পরিবহনের দায়ে উপজেলার মোমরেজপুর গ্রামের পিকআপ চালক মো. শাহিন হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০০০ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়।

অভিযান শেষে জব্দকৃত আম শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন ভেড়িবাঁধ সড়কে ট্রাকের নিচে চাপা দিয়ে বিনষ্ট করা হয়েছে।

বিজিবির সহায়তায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান।

ভ্রাম্যমাণ আদালতের নথি অনুযায়ী, দণ্ডবিধি ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ