• আজ- রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই টমাস অ্যালেন ট্রাম্পের নৈশভোজে হামলা: হামলাকারী আটক চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন কে এই হিশাম আবুঘরবেহ সাতক্ষীরা প্রাণসায়ের ময়লা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও অবৈধ স্থাপনা দেখতে চায়না- জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার আশাশুনিতে ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা সাতক্ষীরায় সেতুবন্ধনগড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা আশাশুনি উপজেলা প্রেসক্লাব সদস্যদের সুন্দরবন ভ্রমণ কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১৬শ’ ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক-২

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি বাবলু, বাবু সম্পাদক

রিপোর্টার: / ৭৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

জি এম আমিনুল হক: সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৯টায় সমিতির কার্যালয়ে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কার্যনির্বাহী পরিষদের ১২টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৪৮১ জন ভোটারের মধ্যে ৪৭৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে দ্বিতীয়বারের মতো ২৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ আব্দুল মান্নান বাবলু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম নবী পেয়েছেন ১৯৪ ভোট।

সহ-সভাপতি পদে এস এম ইয়াহিয়া আলম (২৭৩ ভোট) এবং আব্দুর রহমান (২২৪ ভোট) বিজয়ী হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী এনায়েত করিম পেয়েছেন ১৭৯ ভোট এবং কাজী শাহাদাত হোসেন মাসুম পেয়েছেন ১১৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে দ্বিতীয়বারের মতো সাইফুল ইসলাম বাবু ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কামরুল ইসলাম পেয়েছেন ১৭২ ভোট এবং এম শফিকুল পেয়েছেন ৩০ ভোট।

যুগ্ম-সম্পাদক পদে আবু সাঈদ ২৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেবাশীষ সরকার পেয়েছেন ২১৮ ভোট।

সহ-সম্পাদক পদে মেহেদী হাসান ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিধান চন্দ্র মন্ডল পেয়েছেন ২০৬ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ইসমাইল হোসেন ৩২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সাত্তার পেয়েছেন ১২১ ভোট।

কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নরেশ মল্লিক।

সদস্য পদে বিজয়ী হয়েছেন আরাফাত হোসেন (৩২২ ভোট), মো. আবু রায়হান (২৭৯ ভোট), খুরশিদুজ্জামান লাবু (২৫৪ ভোট), মনিরুল ইসলাম (২৪৫ ভোট) এবং হারুন অর রশিদ বাচ্চু (২২৯ ভোট)।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আব্দুস সবুর। এছাড়া কমিশনের অন্যান্য সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট স. ম. মোমতাজুর রহমান মামুন, আ. ক. ম. সামছুদ্দোহা খোকন, মোঃ ফকরুল আলম বাবু, মোঃ আবুল বাসার, আজমির হোসেন রোকন, সাহেদুজ্জামান সাহেদ, এম আব্দুস সালাম, মোস্তাফিজুর রহমান অনিক, এম এ হাসান, শংকর কুমার মজুমদার ও রাব্বি আহম্মেদ।

সকাল০৮ থেকে বিকাল ০৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে সুষ্ট ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশনার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ