• আজ- রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ময়লার স্তুপ বৈশাখী মেলা শেষে পরিষ্কার না হওয়ায় দুর্গন্ধে অতিষ্ঠ দর্শনার্থীরা

রিপোর্টার: / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বৈশাখী মেলা শেষ হলেও এখনও পড়ে আছে ময়লার স্তুপ। দীর্ঘদিন ধওে আবর্জনা অপসারণ না হওয়ায় পার্ক জুড়ে সৃষ্টি হয়েছে দুর্গন্ধ, যা দর্শনার্থীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, পার্কেও বিভিন্ন স্থানে মেলার সময় জমে থাকা প্লাস্টিক, খাবারের উচ্ছিষ্ট, কাগজসহ নানা ধরনের বর্জ্য স্তূপাকারে পড়ে আছে। আজ তোলা ছবিতেও সেই ময়লার স্তুপ স্পষ্টভাবে ধরা পড়েছে। দর্শনার্থীরা অভিযোগ করেন, মেলা শেষ হওয়ার পরও পার্ক পরিষ্কারে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি পৌরকর্তৃপক্ষ। তারা বলেন, “পৌরসভা যেন দেখেও না দেখার ভান করছে।” প্রতিদিন পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা মানুষদের এ পরিস্থিতিতে চরম অস্বস্তিতে পড়তে হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, মেলার সময় আশপাশের দোকান ও অস্থায়ী স্টল থেকে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য ফেলা হয়েছে পার্কের ভেতরেই। কিন্তু সেগুলো অপসারণে নিয়মিত ব্যবস্থা না থাকায় ধীওে ধীওে ময়লার স্তুপ বড় হয়েছে।

পার্কে ঘুরতে আসা দর্শনার্থী সালমা খাতুন জানান, শহরের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত এই পার্কে এমন পরিবেশ অগ্রহণযোগ্য। দুর্গন্ধের কারণে শিশু ও বয়স্কদেও নিয়ে এখানে অবস্থান করা কঠিন হয়ে পড়ছে।

একজন দর্শনার্থী বলেন, “বৈশাখী মেলা শেষে পার্ক দ্রুত পরিষ্কার হওয়ার কথা ছিল। কিন্তু এখনও ময়লা পড়ে আছে। এতে পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে।”

পরিবেশ বিদদেও মতে, উন্মুক্ত স্থানে দীর্ঘদিন বর্জ্য পড়ে থাকলে তা থেকে রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা থাকে। বিশেষ কওে জনসমাগম স্থলে এমন পরিস্থিতি জনস্বাস্থ্যেও জন্য হুমকি স্বরূপ।

এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তাদের দাবি, দ্রুত ময়লা অপসারণ কওে পার্কটিকে আগের মতো পরিষ্কার ও দর্শনার্থী বান্ধব পরিবেশে ফিরিয়ে আনা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ