• আজ- মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ তরুণদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে ঘটাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’- প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরার জেলা প্রশাসক সাতক্ষীরায় গৃহবধুকে নির্মমভাবে হত্যা সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি: তালার যুবক মারধরের শিকার জামায়াত এমপির গাড়িতে হামলার ঘটনায় বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার কাস্টমস কর্মকর্তাকে কীভাবে হত্যা করা হয়, জানাল র‌্যাব লাল কার্ড দেখে মেজাজ হারালেন গোলকিপার, প্রতিপক্ষকে ঘুষি অবশেষে টস জিতল বাংলাদেশ, নিল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানে লস্কর-ই-তৈয়বার কমান্ডার গুলিতে নিহত

ম্যাচ চলাকালেই মারা গেলেন সাবেক নাইজেরিয়ান ফুটবলার

রিপোর্টার: / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

স্পোর্টস ডেস্ক: নাইজেরিয়ার সাবেক ফুটবলার মাইকেল এনেরামো শুক্রবার একটি প্রীতি ম্যাচ চলাকালে মাঠে ঢলে পড়েন এবং পরে মারা গেছেন। নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ) এই মর্মান্তিক খবর জানিয়েছে।

এনএফএফ জানায়, কাদুনায় অনুষ্ঠিত ওই ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র পাঁচ মিনিটের মাথায় তিনি মাঠে পড়ে যান। প্রাথমিক তথ্য অনুযায়ী, ৪০ বছর বয়সী এই ফুটবলার ‘হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে মনে হচ্ছিল।’

এনেরামো তুরস্ক ও তিউনিশিয়ার বিভিন্ন ক্লাবে সফলভাবে খেলেছেন। সুপার ঈগলসের হয়ে তিনি মোট ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০০৯ সালে জ্যামাইকার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে তিনি নাইজেরিয়ার হয়ে প্রথমবার মাঠে নামেন।

এনএফএফের সাধারণ সম্পাদক মোহাম্মদ সানুসি বলেন, ‘এটি অত্যন্ত বেদনাদায়ক। এই মুহূর্তে আমার কাছে ভাষা নেই। আমি শুধু প্রার্থনা করতে পারি যে ঈশ্বর তাকে চিরশান্তি দেবেন এবং তার প্রিয়জনদের ও নাইজেরিয়ার ফুটবল পরিবারকে এই ক্ষতি সহ্য করার শক্তি দেবেন।’

তিউনিশিয়ার ক্লাব এস্পেরান্স স্পোর্টিভ দে তিউনিসের সমর্থকরা এনেরামোকে ‘ট্যাংক’ বলে ডাকতেন। এনএফএফ জানায়, তার শারীরিক শক্তি এবং ‘আত্মবিশ্বাসী খেলা’ এস্পেরান্সকে শিরোপা জিততে সাহায্য করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ