• আজ- সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় গৃহবধুকে নির্মমভাবে হত্যা সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি: তালার যুবক মারধরের শিকার জামায়াত এমপির গাড়িতে হামলার ঘটনায় বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার কাস্টমস কর্মকর্তাকে কীভাবে হত্যা করা হয়, জানাল র‌্যাব লাল কার্ড দেখে মেজাজ হারালেন গোলকিপার, প্রতিপক্ষকে ঘুষি অবশেষে টস জিতল বাংলাদেশ, নিল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানে লস্কর-ই-তৈয়বার কমান্ডার গুলিতে নিহত ফিলিস্তিনে নির্বাচনে আব্বাসপন্থিদের নিরঙ্কুশ জয় আমি শিশুকামী নই, এপস্টেইন ফাইল ইস্যুতে ট্রাম্প ২৭০০ কেজি অবিস্ফোরিত বাঙ্কার বিধ্বংসী বোমা উদ্ধার করল আইআরজিসি

অবশেষে টস জিতল বাংলাদেশ, নিল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত

রিপোর্টার: / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচের একটিতেও টস জেতা হয়নি বাংলাদেশের। যদিও শেষমেশ সিরিজটা ঠিকই জিতেছে স্বাগতিকরা।

টি-টোয়েন্টি সিরিজে এসে সে বৃত্ত ভাঙল। অধিনায়ক লিটন দাস জিতলেন টস। সফরকারী নিউজিল্যান্ডকে পাঠালেন ব্যাটিংয়ে।

ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে লিটন জানান, আমরা প্রথমে বোলিং করছি। তিন সিমার খেলাচ্ছি আমরা। সঙ্গে আছেন ২ স্পিনার আর ৬ ব্যাটার।

তিনি আরও বলেন, উইকেটটা দেখে ভালো উইকেটই মনে হচ্ছে। আমরা তাদেরকে অল্প রানে আটকে রাখার চেষ্টা করব।

তার আগে পিচ রিপোর্টে এইচ ডি অ্যাকারম্যান জানান, ২০২৫ সালে এই মাঠে ৬টি ম্যাচ খেলা হয়েছে, গড় স্কোর ছিল ১৫৫। আমি মনে করি না ১৫৫ রান এখানে নিরাপদ হবে। পিচটা দেখে বেশ ভালো বলে মনে হচ্ছে, ভালো বাউন্স থাকবে, স্পিন খুব একটা হবে না। শুরুতে ব্যাট করলে আপনার ১৭০ রানের বেশি করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ