• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

আশাশুনিতে বেড়িবাঁধে আবারো ভাঙ্গন: উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিদর্শন

রিপোর্টার: / ৬১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারের বেড়িবাঁধ আবারো ভেঙে হুমকির মুখে পড়েছে। রবিবার সন্ধ্যায় ভাঙ্গনের খবর শুনে সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ সময় প্রাণিসম্পাদ কর্মকর্তা ডাঃ আব্দুল সালাম, বড়দল ইউপির ভারপ্রাপ্ত প্রশাসক চেয়ারম্যান আকতার ফারুক বিল্লাল, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান হাসান, গোয়ালডাংগা বাজার কমিটির সভাপতি মহির উদ্দিন ফকির, ইউপি সদস্য জুলফিকার (ভুট্ট) সহ বাজার কমিটির নেতৃবৃন্দ। উল্লেখ্য ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বেড়িঁ বাঁধে ভাঙ্গন দেখা দেয়। ভাঙ্গনের শুরু থেকে আস্তে আস্তে প্রায় ৬০০ মিটার ওয়াবদা রাস্তা ভেঙ্গে নদী গর্ভে বিলীন হয়ে যায়।
তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ডের এসডি রাশেদুল ইসলাম ২০২৫ সালের ১৪ই মার্চে পরিদর্শন করেন। পরিদর্শন করে তিনি ১০০ মিটারের কাজ করা হবে বলে আশ্বস্ত করেন। যেটা বিভিন্ন পত্রপত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়।
সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসনের নির্দেশনায় প্রাথমিকভাবে ২৫ সালের (৭ এপ্রিল) থেকে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে বাজার রক্ষা বেড়িবাঁধের কাজে হাত দেওয়া হয়। কিছুদিন কাজ বন্ধ থাকার পর সরকারি বরাদ্দ অনুযায়ী পুনরায় আবার কাজ শুরু হয় ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে। ভাঙ্গনে পাইলিংয়ের মাধ্যমে জিও ব্যাগ ও ব্লক দিয়ে ডাম্পিং এর কাজ করার কথা থাকলেও সেটা করা হয়নি এমনটাই অভিযোগ এলাকাবাসীর।
এছাড়া কাজের ধীরগতি হওয়ায় বাজারের নির্মাণাধীন চান্নি এবং বাজারের পাইলিং ভেঙে নদীতে বিলীন হওয়ার পথে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ