• আজ- বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জের চম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন গোলাম মোস্তফা দেবহাটায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত কালিগঞ্জে বিদেশে পাঠানোর প্রলোভনে কোটি টাকা আত্মসাতকারি করিমের বিরুদ্ধে মানববন্ধন সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন, সাতক্ষীরার কমিটি: সভাপতি মীর মোস্তফা, আব্দুর রহমান সম্পাদক সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল ঘুষের ভিডিও ভাইরাল: কালিগঞ্জ এলজিইডির হিসাব রক্ষক মোস্তাফিজ বরখাস্ত সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় দাউদ বাহিনী, যুবককে পিটিয়ে নগদ টাকা ছিনতাই: থানায় অভিযোগ

রিপোর্টার: / ৩৩১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: ​সাতক্ষীরা সদর থানায় কাজী ফরহাদ আহমেদ (২৭) নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে গুরুতর জখম ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী যুবক সাতক্ষীরার আবুল হোসেনের (৩৪) বিরুদ্ধে এই লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগপত্র সূত্রে জানা যায়, ভুক্তভোগী ফরহাদ (২৮ এপ্রিল) বিকেল আনুমানিক ৪ টা ৪০ মিনিটের সময় তার কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা থানাধীন মাধব স্বর্ণকার মোড়ে (লাবসা ইউনিয়নের নলকুড়া) রায়হানের দোকানের সামনে পৌঁছলে পূর্ব শত্রুতার জেরে অভিযুক্ত আবুল হোসেন লাঠিসোটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

​হামলায় ফরহাদ মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে বিবাদী তাকে এলোপাথাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে অস্ত্র দিয়ে গুরুতর জখম করে। অভিযোগ করা হয়েছে যে, মারধরের এক পর্যায়ে বিবাদী ফরহাদের পকেটে থাকা কোম্পানির ৩০ হাজার ৫৭০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় ফরহাদ সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

ঘটনার সময় উপস্থিত শেখ হোসাইন আল মাহমুদ (২৫) ও শেখ সৌরভসহ (২৬) স্থানীয়রা বিষয়টি প্রত্যক্ষ করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত ব্যক্তি এলাকায় মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত এবং অত্যন্ত হিংস্র প্রকৃতির।

​এই বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সত্যতা যাচাই সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।”
​বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

এদিকে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলছেন, প্রকাশ্যে এ ধরনের হামলা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দেয় এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ