
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ৫ ক্রিকেটারকে শাস্তি দেওয়া হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আনেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডর (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। বৃহস্পতিবার (৭ মে) মিরপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
আলোচিত-সমালোচিত আসর ছিল বিপিএল ২০২৫। এ আসরে ফিক্সিংয়ের মতো ঘটনাও সামনে এসেছিল। পরবর্তীতে সেটি নিয়ে তদন্তে নেমেছিল বিসিবি।
এ ঘটনায় স্বাধীন তদন্ত কমিটি গত বছরই ৯০০ পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিল বিসিবির কাছে। তবে এখনো পর্যন্ত স্পষ্ট করে সেই প্রতিবেদনের কিছু জানানো হয়নি বিসিবির পক্ষ থেকে।
সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, পুরো তদন্তে আমার ছিলাম না, তথ্য সংগ্রহতেও আমরা ছিলাম না, অনেক তথ্যও আমাদের কাছে ছিল না। পরবর্তীতে যখন আমাদের কাছে এটা উপস্থাপন করা হয়েছে– তখন আমাদের বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, যদি পর্যাপ্ত প্রমাণ থাকে, তাহলে বাস্তবায়ন করেন (শাস্তি)।
পাঁচজনের জড়িত থাকার কথা জানিয়ে তামিম ইকবাল বলেন, সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পাঁচজন ক্রিকেটারের শাস্তির বিষয়ে জানানো হবে।