• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

দেবহাটায় পুলিশের অভিযানে ২৩৪ বোতল ফেয়ারডিল মাদক উদ্ধার

রিপোর্টার: / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে ২৩৪ বোতল ভারতীয় ফেয়ারডিল মাদক উদ্ধার করা হয়েছে। উপজেলার হাদীপুর এলাকায় রশিদের ইটভাটা সংলগ্ন স্থান থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৫ মে) রাত প্রায় ১০টার দিকে ইটভাটার পেছন দিক দিয়ে ৬/৭ জন ব্যক্তি মাথায় বস্তা বহন করে মেইন রাস্তার দিকে যাচ্ছিল।

 

এসময় স্থানীয় কয়েকজন যুবক তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে চ্যালেঞ্জ করে। পরে অভিযুক্তরা বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ওহিদুজ্জামান জানান, তিনি রাস্তার পাশে বসে ছিলেন। হঠাৎ কয়েকজনকে মাথায় বস্তা নিয়ে যেতে দেখে তাদের পরিচয় জানতে চান। এসময় তারা দ্রুত এগিয়ে যায় এবং পরে ইট তুলে তাকে আক্রমণের চেষ্টা করে। তিনি বিষয়টি বন্ধুদের জানালে স্থানীয় যুবকরা সেখানে ছুটে আসে। তখন মাদক কারবারিরা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়।

স্থানীয় যুবক ইব্রাহিম বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলের কাছে গিয়ে একটি সাদা প্রাইভেটকার দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা এগিয়ে গেলে গাড়িটি দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য আসমাতুল্লাহ গাজী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে উদ্ধারকৃত বস্তা খুলে গণনা করে ২৩৪ বোতল ভারতীয় ফেয়ারডিল মাদক পাওয়া যায়।

এ ঘটনায় দেবহাটা থানার এসআই নকীব পানু বাদী হয়ে অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে দেবহাটা থানায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-১৫, তারিখ: ২৬/০৫/২০২৬ ইং।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে হাদীপুর এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়েছে।

 

তিনি বলেন, “মাদক ব্যবসায়ীরা রাষ্ট্র ও সমাজের শত্রু। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ