• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত

রিপোর্টার: / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক: আসন্ন বিশ্বকাপের আগে ফুটবল বিশ্বের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেয়েছেন স্পেনের উদীয়মান তারকা লামিনে ইয়ামাল। আন্তর্জাতিক ক্রীড়া গবেষণা কেন্দ্র (সিআইইএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ইয়ামালের বাজারমূল্য প্রায় ৩৪৩ মিলিয়ন ইউরো, যা তাকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের তালিকায় শীর্ষে নিয়ে গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড। তার বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ২৫৫ মিলিয়ন ইউরো। অন্যদিকে, একসময় শীর্ষস্থান দখল করে থাকা ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের বর্তমান বাজারমূল্য প্রায় ২০১ মিলিয়ন ইউরো।

বিশ্বকাপের মঞ্চে আরও কয়েকজন উচ্চমূল্যের তারকা ফুটবলারের দিকে থাকবে সমর্থকদের বিশেষ নজর। তাদের মধ্যে রয়েছেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম ও ভিনিসিয়ুস জুনিয়র, পাশাপাশি বায়ার্ন মিউনিখের ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসে।

মিডফিল্ডে আলোচনার কেন্দ্রে থাকবেন পিএসজির দুই পর্তুগিজ ফুটবলার ভিতিনিয়া এবং জোয়াও নেভেস। সাম্প্রতিক সময়ে তাদের ধারাবাহিক পারফরম্যান্স ইতোমধ্যেই ইউরোপীয় ফুটবলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ