• আজ- শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
শ্যামনগরে যুবককে অপহরণ: ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তার কালিগঞ্জে ৫৫টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব: আকর্ষণীয় আমিয়ান দুর্গাপ্রতিমা কালিগঞ্জে টিউবওয়েল মেরামতের সুযোগে ধর্ষণের অভিযোগ: তিন মেয়েসহ বাড়িছাড়া গৃহবধূ মাথায় পানি জমা রোগ নিয়ে ১১ মাসের ইব্রাহিম হাসপাতালে: চিকিৎসার খরচ জোগাতে পারছে না অসহায় পরিবার কালিগঞ্জের তারালী ইউনিয়ন বিএনপির সম্পাদক গনিয়ার রহমানের মৃত্যু দেবহাটায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা শিল্পীদের ব্যস্ততায় মুখরিত মণ্ডপগুলো সিআইএ’র প্রতিবেদন: ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি সাতক্ষীরা পরানদহায় পূর্ব শত্রুতায় বসত বাড়িতে অগ্নিসংযোগ

কালিগঞ্জ প্রেসক্লাবে সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে বিদায় সংবর্ধনা

রিপোর্টার: / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খানের বদলি জনিত কারণে কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ কর্মকালীন সময়ে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও পেশাগত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য অনুষ্ঠানে তাঁকে সম্মাননা জানানো হয়।

 

রবিবার (৪ অক্টোবর) বেলা ১২টার সময়ে কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, নির্বাহী সদস্য শেখ নাজমুল ইসলাম ও সদস্য শেখ আতিকুর রহমান।এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক জাহাঙ্গীর আলম, ইশারাত আলী, ফজলুল হক, তাপস কুমার ঘোষ, শিমুল হোসেন, সাইফুল ইসলামসহ কালিগঞ্জ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকরা। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মাইনুল ইসলাম খানের কর্মকালীন বিভিন্ন কর্মকাণ্ড ও দায়িত্ব পালনের বিষয় তুলে ধরেন। বিশেষ করে জ্বালানি তেলের সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংকট ময় সময়ে তাঁর দায়িত্বশীল ভূমিকা, প্রশাসনিক কার্যক্রম এবং সাধারণ মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়টি প্রশংসার সঙ্গে স্মরণ করেন সাংবাদিকরা।

 

বক্তারা বলেন, প্রশাসনের একজন কর্মকর্তা হিসেবে মাইনুল ইসলাম খান দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব ও আন্তরিকতার পরিচয় দিয়েছেন। বিভিন্ন সমস্যা ও সংকটের সময়ে তিনি পরিস্থিতি বুঝে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করেছেন। তাঁর কর্মদক্ষতা ও দায়িত্বশীল আচরণ কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে।বিদায়ী বক্তব্যে মাইনুল ইসলাম খান কালিগঞ্জে কর্মকালীন সময়ে সাংবাদিকদের সহযোগিতা ও গঠন মূলক ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সরকারি কার্যক্রম ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় গুলো গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকারও প্রশংসা করেন তিনি।

 

অনুষ্ঠানে বক্তারা তাঁর নতুন কর্মস্থলে সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। একই সঙ্গে ভবিষ্যৎ কর্ম জীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

 

শেষে কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খানকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। পরে উপস্থিত সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্যরা তাঁর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ