• আজ- বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সুস্থতা কামনা রিপোর্টার্স ক্লাবের সাতক্ষীরা সদর হাসপাতালে গৃহবধু ধর্ষণ: সিভিল সার্জন অফিসের আশিক নেওয়াজের ভাগ্নে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার কালিগঞ্জে মা-মেয়ের চোখ মুখ বেঁধে ডাকাতি ৬ মাসে শ্যামনগরের হাবিবুল্লাহ সিন্ডিকেটের আয় ৩ কোটি টাকা অধিক সাতক্ষীরায় চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীর হাত পা ভাঙল ছাত্রদল কর্মীরা শ্যামনগরে মটর সাইকেল-ইজিবাইকের সংঘর্ষে যুবক নিহত তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপন দাবী , আটক ২ তালায় আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুর চুরি! জনস্বাস্থ্য কর্মকর্তার দূর্নীতি পাহাড়সম শ্যামনগরের কপোতাক্ষ-খোলপেটুয়া নদে যুবদল নেতা হাবিবুল্লাহ সিন্ডিকেটের কোটি কোটি টাকার বালু লুট

কালিগঞ্জে মা-মেয়ের চোখ মুখ বেঁধে ডাকাতি

রিপোর্টার: / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বসত বাড়িতে ঢুকে গৃহবধূ ও তার মেয়ের চোখ মুখ গামছা দিয়ে বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।

 

ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ছনকা গ্রামের মো. নিয়ামুল মাস্টারের বাড়িতে অজ্ঞাত নামা দুর্বৃত্তরা প্রবেশ করে। এ সময় বাড়িতে থাকা নিয়ামুল মাস্টারের স্ত্রী রওশন আরা ও তার মেয়ে তাসফিয়া এর চোখ মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে। পরে ঘরের আলমারিতে থাকা ১৪ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা, নগদ ১৬ হাজার ৪০৫ টাকা, একটি সিম্ফনি স্মার্টফোন (মূল্য আনুমানিক ১০ হাজার টাকা) এবং দুটি বাটন মোবাইল ফোন (মূল্য আনুমানিক ৩ হাজার টাকা) লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

 

খবর পেয়ে কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নিকুঞ্জ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ