• আজ- মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরার ভোমরা সড়কে রাতে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ চাঁদাবাজদের ভয়ে ব্যবসায়ীরা খুলনা ছাড়ছেন: কেসিসি প্রশাসক সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ কালিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: বসতবাড়ি ও আসবাবপত্র ভাঙচুর আশাশুনিতে চায়ের দোকানীর ঘর ভাংচুরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে সুন্দরবনে ১০ জেলে অপহরণ, ১০ লক্ষ টাকা মুক্তিবণ দাবি কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদীর পিতার মৃত্যু খোলপেটুয়া নদী গিলে খাচ্ছে হাবিবুল্লাহ সিন্ডিকেট: প্রশাসনের ভূমিকা রহস্যজনক সাতক্ষীরায় বলাই সিন্ডিকেটের স্বর্ণপাচার ও হুন্ডি ব্যবসা রমরমা ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী ও ব্লাকমেইল, দেবহাটার কন্টেন্ট ক্রিয়েটর মামুন গ্রেফতার

কালিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: বসতবাড়ি ও আসবাবপত্র ভাঙচুর

রিপোর্টার: / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়াঁ এলাকায় আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা চলমান থাকা অবস্থায় বিরোধপূর্ণ জমি জবরদখল, বসতবাড়ি ও আসবাবপত্র ভাঙচুর এবং দুই নারীকে মারধরের অভিযোগ উঠেছে।

 

এ ঘটনায় হামিদা খাতুন রেখা বাদী হয়ে শাহিন হোসেন, রায়হান, বেবি পারভীন ও ইয়াসমিনারা লিপিসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার (৯ নভেম্বর) সকালে কালিগঞ্জ থানা পুলিশের এসআই মো. আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের সংঘাতে না জড়ানোর নির্দেশনা দেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, কালিগঞ্জ উপজেলার জেএল নম্বর ৮৭-এর দেয়াঁ মৌজার এসএ ৫৪০, ৫৪১, ৫৪২ ও ৫৪৩ এবং বিএস/বিআরএস খতিয়ান নম্বর ৫১৯ ও ৭২৩-সহ কয়েকটি দাগের জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগকারীর দাবি, মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান জীবিত থাকাকালে এবং তাঁর মৃত্যুর পর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। তবে জমির কিছু অংশের বর্তমান মাঠ জরিপের রেকর্ড বিবাদীদের নামে প্রকাশিত হওয়ায় বিরোধের সূত্রপাত হয়। এ নিয়ে আদালতে দেওয়ানি মামলাও চলমান রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

অন্যদিকে, নালিশি সম্পত্তি নিয়ে বিরোধের জেরে অভিযোগকারীর বোন হালিমা খাতুন বাদী হয়ে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় পিটিশন মামলা নম্বর ১৩৭৩/২৬ দায়ের করেন। গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখে আদালত উভয় পক্ষকে নালিশি সম্পত্তিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। একই সঙ্গে পরবর্তী ধার্য তারিখে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে আগামী ১৭ ডিসেম্বর।

 

লিখিত অভিযোগে হামিদা খাতুন রেখা উল্লেখ করেন, আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও গত ৮ নভেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্ত শাহিন হোসেন, রায়হান, বেবি পারভীন ও ইয়াসমিনারা লিপিসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন বিরোধপূর্ণ সম্পত্তিতে প্রবেশ করেন। এ সময় তাঁরা বসতবাড়ি ও আসবাবপত্র ভাঙচুর শুরু করলে তিনি ও পরিবারের সদস্যরা বাধা দেন। এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে কাঠের লাঠি দিয়ে তাঁকে এবং তাঁর বোন হালিমা খাতুনকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে শাহিন হোসেন তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা ও শ্লীলতাহানির চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন। তবে যাওয়ার আগে জমির সীমানায় ঘেরা নির্মাণ এবং বসতঘরে তালা লাগিয়ে সম্পত্তি দখলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

 

এদিকে, সোমবার (৯ নভেম্বর ) দুপুরে সরেজমিনে গিয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, জমির মালিকানা ও ভোগদখল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। অভিযোগকারী পক্ষের দাবি, তাঁরা বংশপরম্পরায় দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি ভোগদখল করে আসছেন। অপরদিকে, অভিযুক্ত পক্ষের দাবি, জমিটি তাঁদের এওয়াজ (বিনিময়) সূত্রে পাওয়া সম্পত্তি এবং তাঁরা আগে থেকেই তা ভোগদখল করে আসছেন। বর্তমান মাঠ জরিপের রেকর্ডও তাঁদের নামে রয়েছে। তাঁদের পাল্টা অভিযোগ, প্রতিপক্ষ জোরপূর্বক তাঁদের জমি দখল করে রেখেছে।

 

এ বিষয়ে কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে আদালতের নির্দেশনা মেনে চলা, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের সংঘাতে না জড়ানোর আহ্বান জানিয়েছে। এলাকায় পুনরায় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ