• আজ- রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
নড়াইলে জাসাস নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা: ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কালিগঞ্জে মৎস্য ঘেরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু শ্যামনগরে যুবদল নেতা হাবিবুল্লাহ সিন্ডিকেটের বালু লুটে ‘টাকার খনি: ভাঙছে বেড়িবাঁধ শ্যামনগরে সাংবাদিক বিলালের বৃদ্ধ বাবাকে ২০২০ সালের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ শ্যামনগর-৪ আসনের আ. লীগের সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার কালিগঞ্জে নানা আয়োজনে হানাদারমুক্ত দিবস উদযাপন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাতক্ষীরায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড শ্যামনগরে বালু উত্তোলনের সংবাদ প্রকাশ: বিএনপি ও যুবদল নেতার নেতৃত্বে মব সৃষ্টি করে ২ সাংবাদিককে পুলিশে সোপর্দ শ্যামনগরে চাঁদার দাবিতে মধ্যরাতে সাংবাদিককে অপহরণের চেষ্টা বিএনপি-যুবদল নেতাদের, বাড়িতে হামলা

নড়াইলে জাসাস নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

রিপোর্টার: / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২১ নভেম্বর) বিকালে শহরের নিউমার্কেট মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সাতক্ষীরা জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী।

 

বক্তারা অভিযোগ করেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীদের’ বর্বরোচিত হামলায় জাসাস নেতা সোহেল রানা নিহত হয়েছেন। তাঁরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মানববন্ধন চলাকালে নেতা-কর্মীরা “ফ্যাসিবাদের আস্তানা এই বাংলায় হবে না” বলে স্লোগান দেন।

 

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান ও সদস্য সচিব হাফেজ মোঃ সাইফুল্লাহ আল কাফি, জেলা বাস্তুহারা দলের আহ্বায়ক পলাশ ও সদস্য সচিব রবিউল, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক সফিকুল, কালিগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক মুশফিকুর রহমান ও সদস্য সচিব মুস্তাফিজুর রহমান এবং পাটকেলঘাটা থানা জাসাসের আহ্বায়ক রুবেল।

 

এছাড়াও আশাশুনি উপজেলা জাসাসের আহ্বায়ক সাইফুল ইসলাম বাচ্চু হোসেন, সদস্য সচিব ইমরান হোসেন টিটু, যুগ্ম আহ্বায়ক মুকুল হোসেন ও আমিনুল ইসলাম কামিন, পৌর জাসাসের আহ্বায়ক সিরাজ, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন এবং পৌর ওলামা দলের সদস্য সচিব ইকরামুল হোসেন মিলনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা মানববন্ধনে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ