• আজ- বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা

রিপোর্টার: / ৫৫৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: “তথ্য আমার অধিকার, জানা আছে কি তোমার? ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জেলা তথ্য অফিস। সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল মুনতাসির বিল্লাহ এবং ফিফার সাবেক রেফারি তৈয়্যব শামসুজ্জামান বাবু।

আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে প্রশাসন ও নাগরিকদের মধ্যে সেতুবন্ধন তৈরি হয়েছে। নাগরিকরা যদি তথ্য পাওয়ার অধিকার যথাযথভাবে ব্যবহার করেন, তবে দুর্নীতি হ্রাস পাবে এবং সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

প্রধান অতিথি রিপন বিশ্বাস বলেন, তথ্য পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। প্রশাসন থেকে শুরু করে সকল দপ্তরে তথ্য প্রদানে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে। এতে করে সুশাসন প্রতিষ্ঠিত হবে।

অন্যান্য বক্তারা বলেন, তথ্যের অবাধ প্রবাহ একটি গণতান্ত্রিক সমাজ গঠনের প্রধান হাতিয়ার। শিক্ষার্থীদের মধ্যে তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। তারা যদি শৈশব থেকেই তথ্যের গুরুত্ব বুঝে ওঠে তবে ভবিষ্যৎ প্রজন্ম হবে জবাবদিহিতাপূর্ণ সমাজ নির্মাণে অগ্রণী।

আলোচনা সভার আগে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন।

বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে ভবিষ্যতে তথ্য অধিকার আইনকে আরও জনপ্রিয় করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ