• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের

আশাশুনিতে এক রাতে ৪ দোকানে দুঃসাহসিক চুরি

রিপোর্টার: / ৫২৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে এক রাতে ৪ দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

সরেজমিন থেকে ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারের অশোক কর্মকারের লক্ষী জুয়েলার্স এর দোকানের দুই দরজা ভেঙে দোকানের ভিতর থেকে পাঁচ মন ওজনের লোহার সিন্দুকসহ ৫ লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

এছাড়া কাদাকাটি ইউনিয়নের পূর্ব কাদাকাটি বাজারের সুকুমার মন্ডলের কীটনাশক, তুষার কান্তি সরকারের মোবাইল সার্ভিসিং এবং কোহিনুর সরদারের ঔষধ ও মুদির দোকান থেকে কয়েক সহগ্রাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে আশাশুনি থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন বলেন, সরেজমিনে তদন্ত পূর্বক ভুক্তভোগীদেরকে থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি বলে তিনি জানান।

 

 

 

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ