• আজ- বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা পরানদহায় পূর্ব শত্রুতায় বসত বাড়িতে অগ্নিসংযোগ কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন: খুনিদের ফাঁসির দাবি সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীদের মেধাবী ছাত্র জাকারিয়া হত্যা: মূল হোতা নাহিদসহ গ্রেপ্তার- ২ তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশ দলকে অবরুদ্ধের চেষ্টা: গ্রেফতার ৩ সাতক্ষীরায় কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যায় ১২ জনের নামে মামলা: প্রধান আসামী নাহিদকে ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সভাপতি টিটু, মামুন সম্পাদক সাতক্ষীরার ধুলিহর চাঁদপুরে মাদক কেনাবেচার অভিযোগে দুই বাড়ি ভাঙচুর: আটক ২ দেবহাটায় অবৈধভাবে বালু উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা কালিগঞ্জ প্রেসক্লাবে সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে বিদায় সংবর্ধনা মেসির বিদায়ী ম্যাচ কবে-কখন-কোথায়

কলকাতায় আ.লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি

রিপোর্টার: / ১৬৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বিনোদন ডেস্ক: দেশের ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সম্প্রতি ভারতের কলকাতায় এই অভিনেতা ও তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের উপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত লোকজন চড়াও হওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।

প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর মঙ্গলবার (১৬ জুন) এক ফেসবুক পোস্টে এমনটা জানিয়েছেন।

তার দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (১৫ জুন) রাত ১০টার দিকে কলকাতার নিউ মার্কেট এলাকার কস্তুরি হোটেলের সামনে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন মোশাররফ করিম। এ সময় আওয়ামী লীগের কিছু লোক তাকে ‘লাল বদর’ বলে গালাগাল করতে থাকে এবং তার দিকে তেড়ে যায়।

একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে মোশাররফ করিমকে নিরাপদে সরিয়ে দেন।

তবে এই ঘটনার প্রেক্ষিতে এখন পর্যন্ত মোশাররফ করিম বা তার স্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ