• আজ- রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
নড়াইলে জাসাস নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা: ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কালিগঞ্জে মৎস্য ঘেরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু শ্যামনগরে যুবদল নেতা হাবিবুল্লাহ সিন্ডিকেটের বালু লুটে ‘টাকার খনি: ভাঙছে বেড়িবাঁধ শ্যামনগরে সাংবাদিক বিলালের বৃদ্ধ বাবাকে ২০২০ সালের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ শ্যামনগর-৪ আসনের আ. লীগের সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার কালিগঞ্জে নানা আয়োজনে হানাদারমুক্ত দিবস উদযাপন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাতক্ষীরায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড শ্যামনগরে বালু উত্তোলনের সংবাদ প্রকাশ: বিএনপি ও যুবদল নেতার নেতৃত্বে মব সৃষ্টি করে ২ সাংবাদিককে পুলিশে সোপর্দ শ্যামনগরে চাঁদার দাবিতে মধ্যরাতে সাংবাদিককে অপহরণের চেষ্টা বিএনপি-যুবদল নেতাদের, বাড়িতে হামলা

সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতা ডন গ্রেপ্তার

রিপোর্টার: / ৩৬০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

বিনোদন ডেস্ক: ঢালিউডের চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার প্রথম আলোকে বলেন, ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেপ্তার করে। পরে তাঁকে নিয়ে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল। সিআইডি একটি মামলা তদন্ত করছে। এই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, সালমান শাহ হত্যা মামলায় ডনকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। তাঁর মৃত্যুর ‘প্রকৃত কারণ’ নিয়ে নানা আলোচনা–জল্পনা আছে। তাঁর মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালত হত্যা মামলা করার নির্দেশ দেন।

সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে গত বছরের অক্টোবরে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন।

মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, খলচরিত্রের অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

মামলাটি তদন্ত করছে সিআইডি। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ আগস্ট তারিখ ধার্য আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ