• আজ- রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদীর পিতার মৃত্যু খোলপেটুয়া নদী গিলে খাচ্ছে হাবিবুল্লাহ সিন্ডিকেট: প্রশাসনের ভূমিকা রহস্যজনক সাতক্ষীরায় বলাই সিন্ডিকেটের স্বর্ণপাচার ও হুন্ডি ব্যবসা রমরমা ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী ও ব্লাকমেইল, দেবহাটার কন্টেন্ট ক্রিয়েটর মামুন গ্রেফতার শ্যামনগরের খোলপেটুয়া-কপোতাক্ষ থেকে বিএনপি-যুবদল নেতাদের বালু লুট কালিগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্সসহ আটক- ২ কলারোয়ায় ৬৫লাখ টাকার পাট পুড়ে ছাই পায়ু পথে দেড় কোটি টাকার স্বর্ণের বার: ভারতীয় নাগরিক আটক কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক শ্যামনগরে দ্রুতগতির বাসের চাপায় প্রাণ গেল ইজিবাইক চালকের

কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদীর পিতার মৃত্যু

রিপোর্টার: / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী, সাবেক উপ-প্রকৌশলী ও সাহিত্যপ্রেমী আলহাজ্ব শামসুদ্দিন গাজী আর নেই। তিনি কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদীর পিতা। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।মৃত্যু কালে তিনি স্ত্রী, ছেলে, মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে শামসুদ্দিন গাজী উপ-প্রকৌশলী হিসেবে খুলনা বিভাগের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন। ফুলতলা, ফকিরহাট ও বাগেরহাটে কর্মরত থাকার পর সর্বশেষ সাতক্ষীরার দেবহাটা উপজেলায় দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবন শেষে ১৯৯৫ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।অবসর জীবনে তিনি সাহিত্যচর্চায় নিজেকে নিবেদিত করেন।

 

উপন্যাস, কবিতা ও গল্প রচনার পাশাপাশি সাহিত্য অনুবাদেও তার বিশেষ আগ্রহ ছিল। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে পারস্যের কবি ওমর খৈয়ামের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘রুবাইয়াত-ই-খৈয়াম’-এর বাংলা অনুবাদ। সাহিত্যচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি নিজেকে একজন সাহিত্যপ্রেমী ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেন।

তার মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, স্থানীয় শিক্ষানুরাগী, সাহিত্যপ্রেমী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শনিবার বাদ মাগরিব উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ