• আজ- বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে টিউবওয়েল মেরামতের সুযোগে ধর্ষণের অভিযোগ: তিন মেয়েসহ বাড়িছাড়া গৃহবধূ মাথায় পানি জমা রোগ নিয়ে ১১ মাসের ইব্রাহিম হাসপাতালে: চিকিৎসার খরচ জোগাতে পারছে না অসহায় পরিবার কালিগঞ্জের তারালী ইউনিয়ন বিএনপির সম্পাদক গনিয়ার রহমানের মৃত্যু দেবহাটায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা শিল্পীদের ব্যস্ততায় মুখরিত মণ্ডপগুলো সিআইএ’র প্রতিবেদন: ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি সাতক্ষীরা পরানদহায় পূর্ব শত্রুতায় বসত বাড়িতে অগ্নিসংযোগ কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন: খুনিদের ফাঁসির দাবি সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীদের মেধাবী ছাত্র জাকারিয়া হত্যা: মূল হোতা নাহিদসহ গ্রেপ্তার- ২ তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশ দলকে অবরুদ্ধের চেষ্টা: গ্রেফতার ৩ সাতক্ষীরায় কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যায় ১২ জনের নামে মামলা: প্রধান আসামী নাহিদকে ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

মোবাইলে পরিচয় চীনা নাগরিককে বিয়ে: ভিসা জটিলতায় ইমিগ্রেশন থেকে ফিরলেন কালিগঞ্জের তরুণী

রিপোর্টার: / ৫১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল ফোনে পরিচয় থেকে প্রেম, এরপর সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। প্রথম সংসারের বিচ্ছেদের পর চীনের এক নাগরিককে বিয়ে করে আলোচনায় এসেছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার এক তরুণী। বিয়ের পর চীনে যাওয়ার প্রস্তুতি নিলেও ভিসা ও ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতায় শেষ পর্যন্ত যাত্রা সম্ভব হয়নি। বর্তমানে চীনা স্বামীকে সঙ্গে নিয়ে নিজের বাড়িতেই অবস্থান করছেন ওই তরুণী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে প্রাপ্ত নথিপত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মেরিনা রিফা পারভীন এর আগে একই উপজেলার নেংগী গ্রামের আলিফ কবির নামে এক যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নথিতে আলিফ কবিরের পিতা হিসেবে শাহাজান কবির এবং মাতা হিসেবে আছমা জান্নানের নাম উল্লেখ রয়েছে।
তবে দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয়ে বিরোধ ও অশান্তির সৃষ্টি হলে এক পর্যায়ে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তালাকের নোটিশে মেরিনা রিফা পারভীনের পক্ষ থেকে দাম্পত্য বিরোধ ও অশান্তি, স্বামীর নির্যাতন, ভরণ পোষণ না দেওয়া, স্ত্রীর মর্যাদা না দেওয়া এবং স্বামীর অন্য স্ত্রী থাকার অভিযোগসহ কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে।

প্রথম সংসারের বিচ্ছেদের পর মোবাইল ফোনের মাধ্যমে চীনা নাগরিক মাহাবিব (马哈比卜)-এর সঙ্গে মেরিনা রিফা পারভীনের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ে করেন বলে সংশ্লিষ্ট নথিপত্র থেকে জানা গেছে।
প্রাপ্ত পরিচয়পত্র অনুযায়ী, চীনা নাগরিক মাহাবিবের জন্ম ১৬ মার্চ ১৯৯৫। তার বাড়ি চীনের গানসু প্রদেশের দোংশিয়াং স্বায়ত্তশাসিত জেলার বাইহে টাউনশিপ এলাকার লিয়াওঝাইয়া গ্রামে। তার চীনা নাগরিক পরিচয়পত্রের মেয়াদ ২৩ অক্টোবর ২০২৫ থেকে ২৩ অক্টোবর ২০৪৫ সাল পর্যন্ত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিয়ের পর মেরিনা রিফা পারভীনের চীনে যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী তিনি বিদেশ যাত্রার প্রক্রিয়াও শুরু করেন। তবে ভিসা ও ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়ে চীনে যেতে পারেননি। ইমিগ্রেশন-সংক্রান্ত জটিলতায় যাত্রা ব্যাহত হওয়ার পর বর্তমানে চীনা স্বামী মাহাবিবকে সঙ্গে নিয়ে কালিগঞ্জে নিজ বাড়িতেই অবস্থান করছেন তিনি।

এদিকে, মেরিনা রিফা পারভীনের প্রথম বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত নথিতে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অর্ডিন্যান্সের ৭ ও ৮ ধারার বিধান অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তালাকের নোটিশ দেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে। একই সঙ্গে তালাক নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট কাজীর কাছে আবেদন করার কথাও নথিতে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী, মোবাইল ফোনে পরিচয় থেকে বিদেশি নাগরিকের সঙ্গে প্রেম, পরবর্তী সময়ে বিয়ে এবং বিয়ের পর ভিসা ও ইমিগ্রেশন জটিলতায় চীনে যেতে না পারার ঘটনাটি এলাকায় বেশ আলোচনা সৃষ্টি করেছে।

তবে চীনা নাগরিক মাহাবিবের সঙ্গে মেরিনা রিফা পারভীনের বিয়ের আইনগত নিবন্ধন, চীনে যাওয়ার ক্ষেত্রে ভিসা জটিলতার সুনির্দিষ্ট কারণ এবং ইমিগ্রেশন থেকে ফেরত দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ