• আজ- শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর

কালিগঞ্জে দুই দিন ঘরে বন্দি থাকার পর অসুস্থ নারী উদ্ধার

রিপোর্টার: / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে নিজ ঘরে টানা দুই দিন বন্দি থাকার পর আছিয়া খাতুন (৪০) নামে এক নারীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। স্থানীয়দের সন্দেহের পর ৯৯৯ নম্বরে খবর দিলে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তাকে উদ্ধার করা হয়।

আছিয়া খাতুন কালিকাপুর গ্রামের আজি রহমানের মেয়ে। তিনি একটি ফাঁকা বাড়িতে একাই বসবাস করেন। গত দুই দিন ধরে তাকে বাড়ির বাইরে দেখা না যাওয়ায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে বিষয়টি ৯৯৯ নম্বরে জানানো হলে কালিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

এ সময় বাড়ির বাউন্ডারির গেট ও ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আছিয়া খাতুনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, আছিয়া খাতুনের স্বামী রুহুল আমিনের সঙ্গে অনেক আগে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে। তাদের ছেলে আসাদুল (২০) ঢাকায় থাকেন। তার বাবা আজি রহমান অন্য একটি বাড়িতে বসবাস করেন। আছিয়ার মা ছখিনা বেগম মারা গেছেন।

স্থানীয়রা জানান, আছিয়া খাতুন গত দুই দিন ধরে বাড়ির বাইরে না আসায় বিষয়টি তাদের নজরে আসে। পরে ৯৯৯ নম্বরে খবর দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

কালিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আছিয়া খাতুন কী কারণে দুই দিন ঘরের মধ্যে এমন অবস্থায় ছিলেন, তা তাৎক্ষণিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে কোনো অপরাধ বা কারও সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ