• আজ- শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

রিপোর্টার: / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আমেনা খাতুন (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের দাড়িয়ালা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমেনা খাতুন ওই গ্রামের মৃত আনছার আলীর স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ফজরের নামাজের আগে নিজ বাড়ির আঙিনার পুকুর ঘাটে ওযু করতে যান আমেনা খাতুন। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুর ঘাটে পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। দ্রুত উদ্ধার করে বাড়িতে নেওয়া হলে ততক্ষণে মারা যায়।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ওযু করার সময় অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে গিয়ে ডুবে তার মৃত্যু হয়েছে।

ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ বিষয়টি অবগত হয়েছে। বর্তমানে মরদেহ পরিবারের বাড়িতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ