• আজ- শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর

কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্তসহ ৪ আসামি গ্রেফতার

রিপোর্টার: / ১২৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিসহ নিয়মিত মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার চারজনকে শনিবার (২৯ আগস্ট) পৃথকভাবে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—জিআর-১৮১/১১ মামলার পরোয়ানাভুক্ত কালিগঞ্জ উপজেলার বরেয়া গ্রামের মৃত চলে সরদারের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন এবং জিআর-১৪১/২৫ মামলার আসামি দাড়িয়ালা গ্রামের মৃত গফফার গাজীর ছেলে রাশেদ গাজী।

এ ছাড়া কালিগঞ্জ থানার মামলা নম্বর-২৭, তারিখ ২৮ জুলাই ২০২৬-এর আসামি সোনাতলা গ্রামের রেজাউল গাজীর ছেলে মেহেদী গাজী এবং একই গ্রামের মৃত এরশাদ আলী গাজীর ছেলে রেজাউল গাজীকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারের লক্ষ্যে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জিআর মামলার পরোয়ানাভুক্তসহ নিয়মিত মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার চার আসামির মধ্যে একজনকে সাতক্ষীরা সদর থানা পুলিশের মাধ্যমে এবং অপর তিনজনকে কালিগঞ্জ থানা পুলিশের মাধ্যমে শনিবার (২৯ আগস্ট ) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ