• আজ- শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য ব্যবসায়ীর মৃত্যু

রিপোর্টার: / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে নিজস্ব মৎস্য প্রজেক্টে মাছের খাদ্য দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৫৮) ওরফে রফুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার পিরোজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া খানপাড়া গ্রামের মৃত গোলাম রহমান খানের মেজো ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মৎস্য ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিহতের ভাতিজা ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শাকিল খান জানান, সকালে আমার চাচা রফিকুল ইসলাম পিরোজপুর এলাকায় তাঁর নিজস্ব মৎস্য প্রজেক্টে মাছের খাদ্য দিতে যান। একপর্যায়ে তিনি প্রজেক্টের পানিতে নামলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমান জানান, মৎস্য প্রজেক্টের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বৈদ্যুতিক তারে লিকেজ থাকায় পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলামের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ