
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে তানজিম হোসেন নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
নিখোঁজ তানজিম হোসেনের নানার নাম মো. ফজলুর রহমান খোকন। শিশুটি দীর্ঘদিন ধরে নানার বাড়িতে থেকে বড় হয়েছে। সে সেহারা নূরানী তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং সেখানে হিফজ পড়াশোনা করছিল।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে তানজিম কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর সকাল ও দুপুরের মাঝামাঝি সময়ে কালিগঞ্জের নলতা মাঘুরালী বিল এলাকায় কয়েকজন স্থানীয় ব্যক্তি তাকে একা হেঁটে যেতে দেখেছেন বলে জানা গেছে। তবে এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজন, পরিচিতজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু কোথাও তানজিমের সন্ধান না পাওয়ায় পরিবারের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। শিশুটিকে দ্রুত খুঁজে পেতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন তারা
নিখোঁজ তানজিমের ঠিকানা- মোল্লাপাড়া চৌবারিয়া, ভাড়াশিমলা, কালিগঞ্জ, সাতক্ষীরা।
কোনো সহৃদয় ব্যক্তি তানজিমকে কোথাও দেখে থাকলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে অনুগ্রহ করে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: 📞 ০১৯২৭৭৬২১৮৪, 📞 ০১৭৫৪৯৪৭৯৩৬
শিশুটির সন্ধান পেতে সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য সবার প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।