• আজ- শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর

কালিগঞ্জ বাস টার্মিনালে গাঁজা-ইয়াবাসহ শ্রমিক ইউনিয়নের সাবেক সম্পাদক আটক

রিপোর্টার: / ১৫১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবাসহ সাদিকুজ্জামান সাদু নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে কালিগঞ্জ বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটককৃত সাদিকুজ্জামান সাদু উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মোমরেজপুর গ্রামের আফসার সরদারের ছেলে। তিনি কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করেন উপপরিদর্শক (এসআই) নিকুঞ্জ রায়সহ পুলিশের একটি দল। এ সময় মাদক বিক্রির অভিযোগে সাদিকুজ্জামান সাদুকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

কালিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে,আটক ব্যক্তিকে বর্তমানে থানার হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ