• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

খুলনায় ৫ টি বিদেশী অস্ত্র-গুলিসহ সাতক্ষীরার সুমি আটক

রিপোর্টার: / ৬৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার মাদক ব্যবসায়ী ও অস্ত্রপাচার চক্রের মূল হোতা সুরাইয়া পারভীন সুমি (৩৮) বিদেশি ৫ টি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ ঢাকায় যাওয়ার পথে খুলনা থেকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) সকালে নগরীর খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় সাতক্ষীরা থেকে ঢাকাগামী ‘ইমাদ পরিবহনে’ তল্লাশি চালিয়ে পিস্তল ও গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুরাইয়া পারভীন সুমি সাতক্ষীরা শহরের চালতেতলার বাটকেখালি গ্রামের আব্দুল করিমের স্ত্রী ও মৃত. আশরাফ উদ্দিনের মেয়ে।

খুলনা লবণচরা থানার ওসি মো. তু‌হিনুজ্জামান বিদেশি পিস্তল ও গুলিসহ সুরাইয়া পারভীন সুমিকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন- গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টা থেকে ঢাকা-সাতক্ষীরা মহাসড়কের নগরীর লবণচরা থানার নিজখামার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদস্যরা। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সুরাইয়া পারভীন সুমি নামে ওই নারীর ব্যাগ থেকে উদ্ধার করা হয় ২টি বিদেশি রিভলভার, ৩টি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি। তিনটি পিস্তলের মধ্যে দুটি ‘নাইন এমএম’ ও একটি ‘টুটুবোর’। এছাড়া ৯৬ রাউন্ড গুলির মধ্যে রয়েছে ৫০টি টুটুবোর, ২১টি নাইন এমএম ও ২৫টি থ্রি টু ফোর।

কেএমপির উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, এই অস্ত্র ও গুলি সাতক্ষীরা থেকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিলো। অস্ত্রসহ আটক হওয়া সুমির নামে এর আগেও মাদক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া অস্ত্রগুলো সাতক্ষীরার কার কাছ থেকে নিয়ে কোথায় দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়গুলো তদন্ত করা হচ্ছে।

অস্ত্র ও গোলাবারুদসহ আটক সুরাইয়া পারভীন সুমিকে নগরীর লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ