• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জ্বালানি তেল পাচার ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারী

রিপোর্টার: / ৬২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সম্ভাব্য পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পাশাপাশি সীমান্ত জুড়ে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার দুপুর ১২ টায় ভোমরা সীমান্তে এক প্রেস বিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহসহ মূল্য নিয়ে অস্থিরতা তৈরি হওয়ায় দেশের অভ্যন্তরে তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে বিশেষ করে সাতক্ষীরা সদর ও কলারোয়া এলাকার ফিলিং স্টেশনগুলোতে তদারকি বৃদ্ধির পাশাপাশি ভোমরা স্থলবন্দর এলাকায় কঠোর নজরদারির পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ তল্লাশি চালানো হচ্ছে।

এছাড়া বিদেশি কার্গো যানবাহন যেন কম জ্বালানি নিয়ে বাংলাদেশে প্রবেশ করে স্থানীয়ভাবে ট্যাংক পূর্ণ করতে না পারে এবং বাংলাদেশি গাড়িগুলো প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি নিয়ে সীমান্ত পার হতে না পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজিবি অধিনায়ক আরও জানান যে, নিয়মিত টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণস্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে যেসব রুট দিয়ে অতীতে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছিল সেসব পয়েন্টে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

এছাড়া সীমান্তবর্তী এলাকায় জনবল বৃদ্ধি, বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সন্দেহভাজন পরিবহন ও চলাচলের উপরও কঠোর নজর রাখা হচ্ছে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন ব্যক্তিদের নিয়ে জনসচেতনতামূলক সভা পরিচালনা করা হচ্ছে। সীমান্তনিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সাধারণ জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

প্রেস বিফিং এ তিনি আরোও বলেন, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়ীত্ব পালন করছে এবং পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রেস ব্রিফিংয়ের সময় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক সাদমান সাদিক, উপ-সহকারী পরিচালক মাসুম বেগ এবং মিডিয়া কর্মকর্তা মিলন হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ