• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

ড. রবিউল ইসলাম খানের নেতৃত্বে বিএনপিতে যোগদানকারীদের শুভেচ্ছা জানাল সাতক্ষীরা ছাত্রদল

রিপোর্টার: / ৬২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে সদ্য বিএনপিতে যোগদানকারী সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে শহরের পলাশপোলস্থ খান বাড়িতে ডক্টর রবিউল ইসলাম খানের কার্যালয়ে ছাত্রদল পরিবারের পক্ষ থেকে বিএনপিতে যোগদানকারীদের এ শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রদল এর সদস্য সচিব মো. শাহিন ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, শহর কৃষক দলের সাবেক  সহ-সভাপতি সাব্বির হোসেন, কুশখালি ইউনিয়ন ছাত্রদল এর সহ সভাপতি ফারুক হোসেন সোহাগ, শহর ছাত্রদল এর সদস্য শরিফুল ইসলাম, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, সরকারি কলেজ ছাত্রদল নেতা সামিউল ইসলাম স্বাধীন, সিটি কলেজ ছাত্রনেতা নাফিস রেজা, শাহরিয়াজ কামাল প্রমুখ।

এসময় শুভেচ্ছা জানিয়ে ছাত্রদল নেতারা বলেন, জাতীয়তাবাদী আদর্শ, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার সংগ্রামে বিএনপির আদর্শ্যে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে সদ্য যোগদানকারীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জাতির জন্য নতুন প্রত্যাশার প্রতীক। তার সুদৃঢ় দিকনির্দেশনায় দেশ সমৃদ্ধি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় আরও এগিয়ে যাবে বলেও তারা আশা প্রকাশ করেন।

সাতক্ষীরা জেলা নাগরিক ঐকের সভাপতি ও সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে ২১৭ জন সদস্য গত ১ ফেব্রুয়ারি সাতক্ষীরা জেলা বিএনপি’র নেতৃবৃন্দের হাতে ফুলের শুভেচ্ছা জানিয়ে বিএনপিতে যোগদান করেন।

এসময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিএনপিতে যোগদানকারী সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ