• আজ- রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ফারাক্কা লংমার্চের বর্ষপূর্তিতে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের আলোচনা সভা সাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা নূরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবনের তৃতীয়তলার ছাদ ঢালাইয়ের উদ্বোধন শ্যামনগরে প্রসূতির পাশে দাঁড়ালেন বিএনপি নেতা ড. মনিরুজ্জামান সাতক্ষীরার প্রতিটি থানায় সংক্ষিপ্ত সময়ে জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার ঘোষণা নবাগত পুলিশ সুপারের ডুসাসের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে সেতু-তানভীর-রমজান শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ‘ক্লাইভের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই’ ট্রেজারি বিল ও বন্ড বিক্রি: সরাসরি জনগণ থেকে ঋণ নেবে সরকার এবারও টসে জিতল পাকিস্তান, ব্যাটিংয়ে বাংলাদেশ

শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টার: / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের ছোট শ্যামনগর গ্রামে পানিতে ডুবে আব্দুর রহমান নামে ২বছর বয়সী এক নিষ্পাপ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল আনুমানিক ১০টার দিকে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

শিশুটির অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মাঝে চলছে কান্নার মাতম। স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ছোট শ্যামনগর গ্রামের বাসিন্দা মোঃ আমির হোসেনের ছোট ছেলে আব্দুর রহমান (২)প্রতিদিনের মতো বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। খেলতে খেলতে একপর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের দিকে চলে যায়।

 

পরিবারের সদস্যরা নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত থাকায় কেউ বিষয়টি খেয়াল করতে পারেনি। কিছু সময় পর শিশুটিকে আশপাশে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির বিভিন্ন স্থান ও আশপাশে অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখা যায়। পরে দ্রুত তাকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

পরিবারের সদস্যরা জানান, শিশুটির পিতা মোঃ আমির হোসেন একজন ইঞ্জিনভ্যান চালক। জীবিকার তাগিদে তিনি মুন্সিগঞ্জ এলাকায় অবস্থান করছিলেন। অন্যদিকে শিশুটির মা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগেই মাত্র অল্প কিছু সময়ের ব্যবধানে খেলতে খেলতে পুকুরের পানিতে পড়ে যায় ছোট্ট আব্দুর রহমান।

 

পরিবারের দাবি, মাত্র ৩০ মিনিটের মধ্যেই তাদের সুখের সংসারে নেমে আসে এক অপূরণীয় শোক। নিহত শিশুটির স্বজনরা জানান, আব্দুর রহমান ছিল অত্যন্ত চঞ্চল ও সবার আদরের সন্তান। তার হাসি-কান্না আর ছোট ছোট দুষ্টুমিতে মুখর থাকত পুরো বাড়ি। হঠাৎ করেই সেই শিশুর নিথর দেহ দেখে পরিবার ও এলাকাবাসী বাকরুদ্ধ হয়ে পড়েন।

 

অনেকেই ঘটনাস্থলে এসে শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। এলাকাবাসী বলেন, গ্রামের অধিকাংশ বাড়ির আশপাশে পুকুর থাকলেও ছোট শিশুদের নিরাপত্তার বিষয়ে অনেক সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয় না। ফলে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। তারা শিশুদের প্রতি আরও বেশি নজরদারি বৃদ্ধি এবং পুকুরের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।

 

নিষ্পাপ শিশু আব্দুর রহমানের এই করুণ মৃত্যু শুধু তার পরিবারকেই নয়, পুরো ছোট শ্যামনগর গ্রামবাসীকেই গভীরভাবে শোকাহত করেছে। এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে বিষাদের ছায়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ