• আজ- শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর

পুরাতন সাতক্ষীরায় মারপিটের ঘটনায় এড. এমডি সাইফুল্লাহসহ ১১ জনের জামিন মঞ্জুর

রিপোর্টার: / ১৭৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক আইনজীবীসহ ১১জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় আজ সকল আসামিরা স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত সকলের জামিনের আবেদন মন্জুর করেন।

জানা গেছে,পুরাতন সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৬এপ্রিল সকালে স্থানীয় সোহাগ সরদারের নেতৃত্বে ৫০/৬০ জন জোরপূর্বক সম্পুর্ন বেআইনি ভাবে বিভিন্ন রকম দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ত্রাস সৃষ্টি করে এড. এমডি সাইফুল্লাহর জমি জবরদখলের চেষ্টা করে। এসময় স্থানীয়দের সাথে মারামারিতে কয়েকজন আহত হয়।

 

এঘটনায় গত ৩ মে এড. এমডি সাইফুল্লাহ বাদী হয়ে আইন শৃঙ্খলা বিঘ্নকারী(দ্রুত বিচার) আইনের ৪/৫ ধারায় সাতক্ষীরার আমলী১ নং আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় সোহাগ সরদারসহ ২৪ জনের নাম উল্লেখ পূর্বক আরও অজ্ঞাত ২০/৩০ জনকে আসামি করা হয়। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসিকে এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দেন।

 

এরপরদিন ৪মে প্রতিপক্ষ খায়রুল বাশার শিমুল বাদী হয়ে এড. এমডি সাইফুল্লাহসহ ১১জনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেন। উক্ত মামলায় ৫মে মঙ্গলবার এড. এমডি সাইফুল্লাহসহ সকল আসামিরা স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত সকল আসামির জামিন মঞ্জুর করেন।

 

এঘটনায় ভুক্তভোগী এড. এমডি সাইফুল্লাহ জানান- আমি মামলা করার পরও পুলিশ আসামিদের গ্রেফতার না করায় আমিসহ আমার পরিবারের অন্যান্য সদস্যদের খুন জখম করার হুমকি দিয়ে আসছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

 

তিনি অবিলম্বে সরেজমিনে তদন্ত পূর্বক আসামিদের গ্রেফতার করার জন্য জোর দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ