• আজ- সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
আশাশুনিতে ইউএনও সাইদুজ্জামান হিমুকে বিদায় সংবর্ধনা কালিগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ: দুই ব্যবসায়ীকে জরিমানা, তেল ও ব্যারেল জব্দ পিওর ক্রপস লিমিটেডের ইফতার মাহফিল ও কুরআনের পাখিদের মধ্যে পোষাক বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেবহাটার নওয়াপাড়ায় ভিজিএফ কার্ডের চাউল বিতরণ কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে গলাকেটে হত্যা এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস মিসাইলের আশঙ্কায় হরমুজে আটকা পড়ল বাংলাদেশের জাহাজ নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ ঘোষণা দিল ইরান প্রতিবেশী দেশে হামলার দায় অস্বীকার ইরানের, নেপথ্যে ‘শত্রুপক্ষ’ বলে দাবি

প্রতিবেশী দেশে হামলার দায় অস্বীকার ইরানের, নেপথ্যে ‘শত্রুপক্ষ’ বলে দাবি

রিপোর্টার: / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিবেশী দেশে সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জন্য তেহরানকে দায়ী করা হলেও, ইরান এর পেছনে উল্টো ‘শত্রুপক্ষকে’ অভিযুক্ত করেছে।

ইরানের সামরিক বাহিনীর জয়েন্ট কমান্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের উদ্ভাবিত ড্রোনের অনুকরণে তৈরি নকল ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হচ্ছে, যাতে এর দায় ইরানের ওপর চাপানো যায়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি জানানো হলেও এর সপক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেনি তেহরান। সাধারণত ‘শত্রুপক্ষ’ বলতে ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে নির্দেশ করে থাকে।

 

গত দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর থেকে তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে যা প্রতিবেশী দেশগুলোর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় রোববার (১৫ মার্চ) সকালে সংযুক্ত আরব আমিরাত একটি ক্ষেপণাস্ত্র হামলার খবর নিশ্চিত করেছে।

এছাড়া বাহরাইনেও সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্ক সংকেত বা সাইরেন বাজানো হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা রিয়াদ এবং দেশটির পূর্বাঞ্চলীয় এলাকায় ধেয়ে আসা ১০টি ড্রোন আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে।

রোববার ইরানের দেওয়া বিবৃতিতে কোনো তথ্যপ্রমাণ ছাড়াই দাবি করা হয়েছে যে ইরানের তৈরি বিখ্যাত ‘শাহেদ-১৩৬’ ড্রোনের হুবহু নকল সংস্করণ, যা ‘লুকাস’ নামে পরিচিত, তা ব্যবহার করে তুরস্ক, ইরাক এবং কুয়েতের মতো আঞ্চলিক দেশগুলোর বিভিন্ন অপ্রাসঙ্গিক লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। তেহরানের দাবি, তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই নকল ড্রোনগুলো ব্যবহার করে পরিকল্পিতভাবে এসব হামলা চালানো হচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ