• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ ঘোষণা দিল ইরান

রিপোর্টার: / ৭১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে তারা নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে।

ইরানি গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির একটি বিবৃতিতে এই চরম হুমকির কথা জানানো হয়েছে। সেখানে ইসরাইলি প্রধানমন্ত্রীকে ‘শিশু হত্যাকারী অপরাধী’ হিসেবে আখ্যায়িত করে বলা হয়, এই অপরাধী যদি বেঁচে থাকে, তবে আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া করা এবং হত্যার চেষ্টা অব্যাহত রাখব।

মূলত গাজা এবং লেবাননসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং ইরানের ওপর ইসরাইলি ও মার্কিন সামরিক তৎপরতার প্রতিক্রিয়ায় তেহরান এই কঠোর অবস্থান নিয়েছে।

আইআরজিসির এই সরাসরি হুমকি দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে এক নতুন এবং ভয়াবহ মাত্রায় নিয়ে গেল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

সূত্র: আলজাজিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ