• আজ- সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ নড়াইলে জাসাস নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা: ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কালিগঞ্জে মৎস্য ঘেরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু শ্যামনগরে যুবদল নেতা হাবিবুল্লাহ সিন্ডিকেটের বালু লুটে ‘টাকার খনি: ভাঙছে বেড়িবাঁধ শ্যামনগরে সাংবাদিক বিলালের বৃদ্ধ বাবাকে ২০২০ সালের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ শ্যামনগর-৪ আসনের আ. লীগের সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার কালিগঞ্জে নানা আয়োজনে হানাদারমুক্ত দিবস উদযাপন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাতক্ষীরায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড শ্যামনগরে বালু উত্তোলনের সংবাদ প্রকাশ: বিএনপি ও যুবদল নেতার নেতৃত্বে মব সৃষ্টি করে ২ সাংবাদিককে পুলিশে সোপর্দ

বাংলাদেশকে এলএনজি সরবরাহ নিয়ে দুঃসংবাদ দিল কাতার

রিপোর্টার: / ১৯৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচল ব্যাহত হওয়ার কারণে বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার বেশ কয়েকটি দেশে আগামী নভেম্বর পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ স্থগিত রাখবে কাতার। দেশটির রাষ্ট্রীয় সরবরাহকারী প্রতিষ্ঠান কাতারএনার্জি ‘ফোর্স ম্যাজিউর’ বা অনিবার্য পরিস্থিতির নোটিশের মেয়াদ বাড়িয়ে দেওয়ায় এই সংকট তৈরি হয়েছে।

ইতালির শীর্ষস্থানীয় জ্বালানি কোম্পানি এডিসন এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

এডিসনের তথ্য অনুযায়ী, গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের কারণে প্রথমবার এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটলে ‘ফোর্স ম্যাজিউর’ নোটিশ জারি করে কাতারএনার্জি। এরপর পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দফায় দফায় সেই নোটিশের মেয়াদ বাড়ানো হয়। ইতালির প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বরের আগে তারা কাতার থেকে কোনো এলএনজি কার্গো পাচ্ছে না।

অন্যদিকে এশিয়ার বাণিজ্যিক সূত্রগুলো নিশ্চিত করেছে, বাংলাদেশ ও পাকিস্তানের মতো দীর্ঘমেয়াদি এলএনজি আমদানিকারক দেশগুলোকে আগামী নভেম্বর পর্যন্ত কাতার থেকে এলএনজি না পাওয়ার বার্তা পাঠানো হয়েছে।

ইরান সংঘাতের সার্বিক প্রভাবের কারণে কাতার তীব্র অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হয়েছে। বাজার বিশ্লেষণকারী সংস্থা আইসিআইএসের তথ্য অনুযায়ী, গত বছরের আগস্টে যেখানে কাতার ৫০৯টি এলএনজি কার্গো পাঠাতে পেরেছিল, সেখানে চলতি বছরের আগস্ট পর্যন্ত তারা মাত্র ১৮টি কার্গো পাঠাতে সক্ষম হয়েছে। পরিসংখ্যান বলছে, আগস্টের শেষ নাগাদ দেশটির এলএনজি রপ্তানি প্রায় ৯৬ শতাংশ হ্রাস পেয়েছে।

এদিকে ইতালির প্রতিষ্ঠান এডিসন জানিয়েছে, কাতারএনার্জি তাদের আরও ৬টি চালান বাতিল করায় মোট সরবরাহ না পাওয়া চালানের সংখ্যা দাঁড়াল ৩৫টিতে। সংকট সামাল দিতে প্রতিষ্ঠানটি বিকল্প হিসেবে মূলত যুক্তরাষ্ট্রের সরবরাহকারীদের ওপর নির্ভর করছে।

কাতারএনার্জির সঙ্গে এডিসনের ২০০৯ সাল থেকে ২৫ বছর মেয়াদি একটি চুক্তি রয়েছে, যার আওতায় প্রতিষ্ঠানটি বার্ষিক ৬ দশমিক ৪ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করে থাকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ