• আজ- মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে গরীব কৃষকের কাছ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন তালায় শিক্ষক পরেশের সুদের ফাঁদে সর্বশান্ত একাধিক পরিবার, পালিয়ে বেড়াচ্ছে গৃহবধু দেবহাটায় অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ ও জরিমানা সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ, ফেসবুকে ভাইরাল যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার বিশ্বকাপ ঘিরে নতুন পরিকল্পনা করছে নিউইয়র্ক বিশ্বকাপে হলুদ কার্ড নিষেধাজ্ঞার নিয়মে পরিবর্তন আনছে ফিফা নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে হরমুজ পার হলো রুশ প্রমোদতরী ‘নর্ড’ বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত

রিপোর্টার: / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ সুদানের রাজধানী জুবার দক্ষিণ-পশ্চিমে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে।  এতে পাইলটসহ ১৪ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৭ এপ্রিল) সিটিলিংক এভিয়েশন পরিচালিত সেসনা ২০৮ ক্যারাভান বিমানটি ইয়েই থেকে জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। যাত্রাপথে বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারায়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে খারাপ আবহাওয়া এবং কম দৃশ্যমানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

কর্তৃপক্ষ আরও জানায়, দুর্ঘটনাস্থলে তথ্য সংগ্রহ ও জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য একটি দল পাঠানো হয়েছে।

দক্ষিণ সুদান রেড ক্রসের জুবা শাখার প্রধান জোসেফ লুকাক চার্লস বলেন, দুর্ঘটনাস্থলে পৌঁছাতে উদ্ধারকারী দলকে দীর্ঘ সময় ধরে পাহাড়ি পথ পাড়ি দিতে হয়েছে এবং বিকেল পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছিল।

তিনি আরও জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

উল্লেখ্য, বিমানটি স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে এবং ৯টা ৪৩ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে একজন পাইলটসহ মোট ১৪ জন ছিলেন। নিহতদের মধ্যে ১২ জন দক্ষিণ সুদানের নাগরিক এবং দুইজন কেনিয়ার নাগরিক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ