
রাজবাড়ীতে লাশ পোড়ানোর ঘটনাকে “নিন্দনীয়” ও “অগ্রহণযোগ্য” আখ্যা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ইসলামে লাশ পোড়ানো কঠোরভাবে নিষিদ্ধ এবং এটি মানবিক মর্যাদার পরিপন্থী।
শনিবার এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, স্থানীয় প্রশাসনের ব্যর্থতার কারণেই এ ধরনের ঘটনা ঘটেছে। তারা অভিযোগ করেন, নুরাল পাগলার কবর ও মাজার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মুসলমানদের ক্ষোভ ছিল এবং এ বিষয়ে প্রশাসনকে একাধিকবার স্মারকলিপি দেওয়া হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
বিবৃতিতে নেতারা আরও বলেন, “ইসলামে লাশ পোড়ানো নিষিদ্ধ এবং এটি মানবিক মর্যাদার প্রশ্ন। সরকারকে আরও কঠোর হতে হবে এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতির প্রতি সংবেদনশীল থাকতে হবে।”
হেফাজতে ইসলাম সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে, যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে।