• আজ- রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার কালিগঞ্জে ওজু করতে গিয়ে পুকুরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু জাকারিয়া হত্যা মামলার সকল আসামী গ্রেপ্তারে আল্টিমেটাম ​তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা জাকারিয়া হত্যাকান্ডের মোস্ট ওয়ান্টেড আসামী ধরা ছোঁয়ার বাইরে শ্যামনগরে যুবককে অপহরণ: ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তার কালিগঞ্জে ৫৫টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব: আকর্ষণীয় আমিয়ান দুর্গাপ্রতিমা কালিগঞ্জে টিউবওয়েল মেরামতের সুযোগে ধর্ষণের অভিযোগ: তিন মেয়েসহ বাড়িছাড়া গৃহবধূ

সৌদির সাথে মিল রেখে সাতক্ষীরার ১৫ গ্রামে ঈদ উদযাপন

রিপোর্টার: / ২৫০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে সাতক্ষীরার অন্তত ১৫ গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া বাউখোলা গ্রামের বায়তুল আমান জামে মসজিদে আহলে হাদিসের একাংশের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। উক্ত নামাজের জামাতে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান।

ঈদের জামাতে অংশ নেওয়া মুসল্লিরা এসময় নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও আহলে হাদিসের একটি অংশ সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের সাথে মিল রেখে ঈদ উদযাপন করেছেন। তবে জেলার অধিকাংশ এলাকায় চাঁদ দেখার ভিত্তিতে আগামীকাল ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি চলছে।

স্থানীয় মুসল্লিরা জানান, গত এক যুগ ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও বুধবার (২৭ মে) সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করেছেন। ঈদের নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন এবং মহান আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি দেন।

সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করার বিষয়ে মাওলানা মো. মাহবুবুর রহমান জানান, প্রতিবছর সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের দেশ গুলোর সাথে মিল রেখে সাতক্ষীরার বিভিন্ন গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আমরা বিশ্বাস করি, সারা বিশ্বের মুসলমানদের সাথে এক সঙ্গে ঈদ পালন করাই উত্তম। তারা আরো বলেন, পৃথিবীর কোনও প্রান্তে চাঁদ দেখা গেলে ঈদ উদযাপন করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ