• আজ- রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধর্ম অবমাননার অভিযোগ এনে কথিত তৌহিদী জনতার নেতার ইন্ধনে মব সৃষ্টি: যুবকের মৃত্যু সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু জিয়া বাহিনীর হাতে ২ জেলে অপহরণ: সুন্দরবনে আবারো মুক্তিপন দাবি সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম এড. এন্তাজ আলীর স্ত্রী ও অপরাধ বার্তার প্রকাশক সুজয়ের মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন: শোক জ্ঞাপন গুড় পুকুর মেলা থেকে প্রতিদিন ১৩ লাখ টাকা আদায়: নীরব প্রশাসন

শ্যামনগরে কাজীর বিরুদ্ধে ভূয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ

রিপোর্টার: / ১৯২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের বিবাহ নিবন্ধক (কাজী) মো. বাকী বিল্লাহর বিরুদ্ধে একাধিক ভূয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ উঠেছে। সর্বশেষ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ের নিবন্ধনকে কেন্দ্র করে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

সম্প্রতি এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে ব্যক্তিগত ভিডিও প্রকাশের পর তিনি নিজেই এটিকে তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বৈধ বৈবাহিক সম্পর্ক বলে দাবি করেন এবং ১৭ জুন ২০২৬ তারিখের একটি কাবিননামাও সামনে আসে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে গাবুরা ইউনিয়নের কাজী বাকী বিল্লাহ জানান, বর-কনে ও সাক্ষীদের উপস্থিতিতে তিনি কেবল বিয়ের নিবন্ধন সম্পন্ন করেছেন।

এদিকে স্থানীয়দের একাংশের দাবি, ওই নিবন্ধনসহ আরও কয়েকটি বিবাহ নিবন্ধন নিয়ে প্রশ্ন রয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো সরকারি তদন্ত প্রতিবেদন বা আদালতের সিদ্ধান্ত প্রকাশিত হয়নি।
অভিযোগ রয়েছে, বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হওয়ার পর কাজী বাকী বিল্লাহর ব্যবহৃত মোবাইল ফোনে 01711962711 শনিবার (২৫জুলাই ) সকাল থেকে বার বার যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নাই । তবে তিনি আত্মগোপনে রয়েছেন—এ দাবির স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও বিবাহ নিবন্ধন কর্তৃপক্ষের কাছে অভিযোগের তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

অভিযোগের বিষয়ে কাজী বাকী বিল্লাহ’র কোন বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ