• আজ- রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধর্ম অবমাননার অভিযোগ এনে কথিত তৌহিদী জনতার নেতার ইন্ধনে মব সৃষ্টি: যুবকের মৃত্যু সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু জিয়া বাহিনীর হাতে ২ জেলে অপহরণ: সুন্দরবনে আবারো মুক্তিপন দাবি সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম এড. এন্তাজ আলীর স্ত্রী ও অপরাধ বার্তার প্রকাশক সুজয়ের মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন: শোক জ্ঞাপন গুড় পুকুর মেলা থেকে প্রতিদিন ১৩ লাখ টাকা আদায়: নীরব প্রশাসন

শ্যামনগরে প্রসূতির পাশে দাঁড়ালেন বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

রিপোর্টার: / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের এক অন্তঃসত্ত্বা নারী প্রসব বেদনায় দীর্ঘ সময় কষ্ট পাওয়ার পর মানবিক সহায়তায় হাসপাতালে পৌঁছে নিরাপদে সন্তান প্রসবের ব্যবস্থা করেছেন সাতক্ষীরার বিএনপি নেতা ড. মনিরুজ্জামান। এবিষয়ে স্থানীয়রা জানায়, এমন মানবিক উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে।

 

স্থানীয়রা জানায়, চাঁদনীমুখা গ্রামের মো. হারুনার রশিদের স্ত্রী হীরা পারভীনের হঠাৎ প্রসববেদনা শুরু হলে পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়ে যান। রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি জানতে পারেন শ্যামনগরের বিএনপি নেতা ড. মনিরুজ্জামান।

পরে তিনি নিজ গাড়িতে করে হীরা পারভীনকে দ্রুত শ্যামনগর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রসূতি বিভাগে ভর্তি করিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও ডেলিভারির ব্যবস্থা করেন।

 

পরে হীরা পারভীনের গর্ভে একটি কন্যাশিশুর জন্ম হয়।

 

হাসপাতাল সূত্র জানায়, মা ও নবজাতক দুজনই বর্তমানে সুস্থ আছেন।

স্থানীয় বাসিন্দা বলেন, দুর্গম উপকূলীয় অঞ্চলে রাতের বেলায় জরুরি চিকিৎসা সেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে দ্রুত এগিয়ে এসে একজন গর্ভবতী নারীকে হাসপাতালে পৌঁছে দেওয়ায় ডা. মনিরুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে ড. মনিরুজ্জামান বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকেই আমি কাজটি করেছি। মা ও শিশু সুস্থ আছে, এটিই সবচেয়ে বড় স্বস্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ