• আজ- মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সর্বশেষ
দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধর্ম অবমাননার অভিযোগ এনে কথিত তৌহিদী জনতার নেতার ইন্ধনে মব সৃষ্টি: যুবকের মৃত্যু সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

শ্যামনগরে বাগদা চিংড়ি মাছে পুশের সময় আটক, জরিমানা আদায়

রিপোর্টার: / ১৯০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগওে অবৈধভাবে বাগদা চিংড়িতে জেলি ও ক্ষতিকর উপাদান পুশের সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আটুলিয়া ইউনিয়নের একটি দোকানে পুশের সময় বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, ধুমঘাট গ্রামের জাফর হোসেনের ছেলে মোঃ ইসহাক আলী (৪০) স্থানীয় কয়েকজন মহিলাকে নিয়ে প্রায় ১২০ কেজি বাগদা চিংড়ি মাছে জেলি ও অন্যান্য অপদ্রব্য পুশ করছিলেন। এ সময় বিশেষ গোয়েন্দা সংস্থার সার্জেন্ট মোঃ আল মামুনের সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদ হাসানের নেতৃত্বে মৎস্য বিভাগ অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরে ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত ৬৫ কেজি পুশকৃত চিংড়ি জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইসহাক আলীর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান বলেন, চিংড়ি মাছে জেলি ও অপদ্রব্য পুশ করা মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং দেশের রপ্তানিখাতের জন্য হুমকিস্বরূপ। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ